নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের মাসব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ডাউন টাউন এলাকার ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ কেেছ। ধর্মীয় উৎসব আমেজে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন রমজান মাসের প্রথম শুক্রবার থেকে তাদের মাসব্যাপি এ ইফতার বিতরণ কর্মসূচি শুরু করে। ইফতারের পূর্ব মুহুর্তে এসোসিয়েশনের পক্ষ থেকে ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ করে সংগঠনটি। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল, সাধারণ সম্পাদ মো: রিয়াজুল কাদির লস্কর মিঠুর নের্তৃত্বে সংগঠনের অন্যান্য কর্মকর্তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে ট্রলিতে করে ইফতারির পূর্ব মুহুর্তে ইফতারির বক্স নিয়ে ছুটে যান দোকানে দোকানে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাউন টাউন এলাকার বিভিন্ন মার্কেটে তিন শতাধিক ইফতারির বক্স দোকানী-কর্মচারীদের হাতে হাতে পৌঁছিয়ে দেন তারা। বক্সে থাকে নানা আইটেমের মজাদার ইফতারি।
ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের’র সভাপতি তরিকুল হোসেন বাদল এবং সাধরণ সম্পাদ রিয়াজুল কাদের লস্কর মিঠু জানান, এক যুগেরও বেশি সময় ধরে ডাউট টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন রমজান মাসে প্রত্যেক শুক্রবার এসোসিয়েশনের সদস্যদের মাঝে ইফতার বিতরন করে আসছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বলেন, এখানকার বাংলাদেশি ব্যবসায়ী ভাই-বোনেরা একটি পরিবারের মত। আমেরিকাতে বাঙালী ব্যবসায়ীদের মধ্যে দোকানে দোকানে গিয়ে ফ্রি ইফতার বিতরণের কাজটি তারাই প্রথম শুরু করেন। ২০০২ সাল থেকে প্রতি রমজানে প্রত্যেক শুক্রবার তারা নিয়মিত ইফতার বিতরণ করে আসছেন। তারা জানান, ডাউন টাউন ম্যানহাটানে তাদের সদস্য ছাড়াও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
তারা জানান, পর্যটকদের শপিংয়ের জন্য আকর্ষনীয় ব্যবসা কেন্দ্র হচ্ছে চায়না টাউন খ্যাত ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটগুলো। এখানে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের সদস্য সংখ্যা প্রায় তিন শতাধিক। তারা জানান, এখানকার কাস্টমাররা ভীন দেশী। ইফতারের পূর্ব মুহূর্তেও ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে হয় বেচা-কেনা নিয়ে। সে সময় ইফতার সংগ্রহ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই অন্তত সপ্তাহে একদিন তারা তাদের ব্যবসায়ী সদস্যদের জন্য এ মহৎ কাজটি চালিয়ে যাচ্ছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ