আজাদ বাকিরের চাকুরীচ্যূতির প্রতিবাদে জ্যাকসন হাইটস সোনালী একচেঞ্চের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির মানব বন্ধন ও বিক্ষোভ
নিউইয়র্ক: আজাদ বাকিরের চাকুরীচ্যুতির প্রতিবাদে ৭ই জানুয়ারী সন্ধ্যায় জ্যাকসান হাইটসের সোনালী একচেঞ্চ অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির পুর্ব ঘোষিত মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়।যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার সহ সভাপতি গিয়াস আহমেদএর সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশেষে বক্তব্যে রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সহ সভাপতি ও বাংলাদেশ ল সোসাইটির সভাপতি এডঃ জামাল আহমেদ জনি,যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী,ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান।
শনিবারে বৈরী আবহাওয়া ও তুষারপাতকে উপেক্ষা করে উল্লেখযোগ্য নেতাকর্মীদের উপস্হিতি ছিলো চোখে পড়ার মতো। মুমুহর্ষ শ্লোগান বৈরী আবহাওয়াকে গড়ম করে তোলে। “রাষ্ট্রিয় প্রতিষ্টানে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করো” “দলীয় প্রতিহিংসার রাজনীতি প্রবাসে চলবে না চলবেনা” সোনালী একচেঞ্চের বাকশালী দালালরা হুশিয়ার সাবধান” “বাকির আজাদের চাকুরী দিতে হবে ফিরাইয়া” ইত্যাদি শ্লোগানে জ্যাকসান হাইটের ব্যস্ততম এলাকাকে সরগম করে তোলে। যুক্তরাষ্ট্র
বিএনপি কতৃক আয়োজিত এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশেষে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক আজাদ বাকির,দফতর সম্পাদক আবদুর রহমান, সেচ্ছাসেবক সম্পাদক মোঃ মনির হোসেন, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম লিটন,ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান,যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী,ষ্টেটবিএনপির সিনিয়ার সহসভাপতি এম এ খালেক আকন্দ, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ,সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ বদরুল হক আজাদ,মোঃ সালাউদ্দিন তিতু, ইন্জিনিয়ার মোঃ আবদুর হক,মোঃ এম মুমিত, ওয়াসিম ভূইয়া,এম এ হক সুমন, আবুজাফর ইকরাম, আবদুর কাদের, মুনসুর আলী, মোঃ ওয়াহেদ মন্ডল,নাজিম চৌধুরী রিংকু ও ব্রাক্ষনবাড়ীয়া সোসাইটির সাবেক সভাপতি সিরাজউদ্দিন মোর্শেদ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি