নিউইয়র্কে ব্রঙ্কস বিএনপির ইফতার মাহফিল : বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ নের্তৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রঙ্কস শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২০ জুন মঙ্গলবার নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও রেল শ্রমিক দলের জেনারেল সেক্রেটারী শাহাবুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা তোফায়েল চৌধুরী লিটন, ব্রঙ্কস বিএনপির আহ্বায়ক আবদুর রহিম, বদরুল হোসেন জাকির, জিলাল আহমদ, মুক্তাদির হোসেন, সুয়েব আহমেদ, হুমায়ূন রশীদ ও মশকুরুল হক।
শামসুল ইসলাম শামীমের পরিচালনায় এ ইফতার মাহফিলে অন্যদের মধ্যে সারওয়ার জাহান জীবন, সাফওয়াল মেহেদি, আব্দুল ওয়াদুদ, বদরুল, আহসান পাভেল, জুবেল, জুয়েল খাঁন, বক্কর, গফুর, মাজু, জয়নুল, সুমন, বকুল, রাহাত, শুভ, ফুয়াদ, মারুফ, পলাশ, মোস্তফা, সুমনসহ ব্রঙ্কস বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ উর্দ্ধতন নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি জানানো হয়।
ইফতার মাহফিলে দোয়া ম্নোাজাত পরিচালনা করেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া। এতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের