মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত, ক্ষতিপূরণের আশ্বাস
ইউএসএনিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে যাওয়ার পথে আজ বুধবার এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সেদেশের সরকার।একটি মিনিবাসের ও লরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত বাংলাদেশিরা মরিসাসে পেন্ডিমোনিও কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।”দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী সমবেদনা জানিয়েছেন বলে জানান দীপু মনি।
নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য মরিশাস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।মৃতদেহগুলো পাম্পলমুসে অঞ্চলের স্যার সিউসাগুর রামগুলাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের ফালক্ নামের অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সুরেন্দ্র বালু। মিনিবাসের সবযাত্রীই সেন্ট জুলিয়েঁ দ্য অতমাঁ অঞ্চলের প্ল্যান্ট প্রাদা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








