Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

অনিচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে মাইকেল জ্যাকসনের চিকিৎসককে কাঠগড়ায় দাঁড়াতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 12, 2011 | 11:47 PM

ইউএসএনিউজ ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন আদালত। অনিচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছয় দিনের বিচার-পূর্ব শুনানি শেষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস উচ্চ আদালত গত মঙ্গলবার এ রুল জারি করেন। ২৫ জানুয়ারি মারেকে আদালতে হাজির করা হবে। দোষী সাব্যস্ত হলে তাঁর চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পপ সম্রাট জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন মারা যান। ব্যথানাশক ওষুধ ‘প্রোপোফোল’ বেশি মাত্রায় নেওয়ায় তিনি মারা যান বলে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়। মারের তত্ত্বাবধানে থাকাকালীন জ্যাকসনের মৃত্যু হওয়ায় তাঁর (মারের) চিকিৎসা পেশার অনুমতিপত্র সাময়িকভাবে স্থগিত করে সরকার।বিচারক মাইকেল প্যাসটর মারেকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেন। তবে ৫৭ বছরের হৃদরোগ বিশেষজ্ঞ মারে দাবি করেছেন, তিনি কেবল জ্যাকসনের অনিদ্রা রোগের চিকিৎসা করতেন। তা ছাড়া তাঁর অনুপস্থিতিতে জ্যাকসন অধিক মাত্রায় ঘুমের ওষুধ নিয়েছেন। তাই তিনি এ ঘটনার জন্য দায়ী না। দোষী প্রমাণিত হলে কারাদণ্ডের পাশাপাশি মারের চিকিৎসা পেশার অনুমতিপত্র চিরদিনের জন্য বাতিল হতে পারে।ছয় দিনের শুনানিতে সরকারপক্ষের কেঁৗসুলিসহ ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, প্যারামেডিক, তদন্তকারী কর্মকর্তা, ওষুধ বিক্রেতা, গোয়েন্দা ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী অংশ নেন। লস অ্যাঞ্জেলেসের ফরেনসিক মেডিসিনের প্রধান ক্রিসটোফার রজারস জ্যাকসনের মৃত্যুকে ‘হত্যা’ আখ্যা দিয়ে আদালতকে বলেন, প্রোপোফোলের তীব্র বিষক্রিয়ায় জ্যাকসন মারা গেছেন। তিনি বলেন, ‘মারে নিজে এত বেশি মাত্রার ওষুধ জ্যাকসনকে না দিলে ও বা জ্যাকসনের ওষুধ খাওয়ার সময় তাঁর (মারে) কক্ষের বাইরে থাকার ঘটনা সত্যি হলেও এটিকে আমি হত্যাকাণ্ডই বলব।’ তদন্ত কর্মকর্তা এলিসা ফ্লেক জানান, জ্যাকসনের মৃত্যুর পর তিনি তাঁর বাড়ি থেকে ১২ ফাইল প্রোপোফোল খুঁজে পেয়েছেন। ওষুধ বিক্রেতা আদালতকে জানান, জ্যাকসনের মৃত্যুর আগের দুই মাস তিনি জ্যাকসনের বাড়িতে ২৫৫ ফাইল ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ৯১১ নম্বরে ফোন করতে দেরি করেন মারে। তিনি যে ওষুধ জ্যাকসনকে দিতেন তা গোপন করার চেষ্টা করেন এবং তিনি জানতেন না জরুরিভিত্তিতে একজন অচেতন মানুষের জ্ঞান কিভাবে ফেরানো যায়। শুনানির ছয় দিনই জ্যাকসনের পরিবার-পরিজনের অনেকেই আদালতে উপস্থিত ছিলেন। শেষ দিন আদালতে ছিলেন দুই বোন জ্যানেট ও লাটোয়া এবং ভাই র‌্যান্ডি। লাটোয়া সাংবাদিকদের জানান, যা হয়েছে তাতে তিনি খুশি।
সূত্র : এএফপি, বিবিসি, টেলিগ্রাফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ