বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন সংবিধান পরিপন্থী:হাইকোর্ট
ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনকে সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) বিকেলে বিচারপতি ইমান আলী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তির নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।
এর আগে গত ৭ জুলাই হাইকোর্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করা কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশি্লষ্টদের প্রতি রুল জারি করেছিলেন।গত বছর স্কুলে কঠিন শাস্তি দেওয়ার পরিণতিতে ১০ বছরের এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করে। শিক্ষার্থীদের অমানবিক শাস্তি দেওয়ার এমন ১৩টি ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।
আদালতের আদেশে নির্যাতনের নামে শাস্তি দেওয়ার ঘটনা তদন্ত করে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এ-সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের `নিষ্ঠুর ও লাঞ্ছনাকর’ দণ্ড বন্ধে অবিলম্বে পরিপত্র জারি করতেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে।এ ছাড়া এর পুনরাবৃত্তি রোধে পরিদর্শন ও জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা কেন নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় সারা হোসেন বলেন, অবশেষে শিশুদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নির্যাতনমুক্ত হওয়ার মৌলিক অধিকার স্বীকৃতি পেল। এ রায়ের মাধ্যমে তারা প্রতিকার পাওয়ার কার্যকরী সুযোগ পেল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি