Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভার নির্বাচনী ফলাফল:আওয়ামী লীগ ২৮,বিএনপি ১৭, স্বতন্ত্র ৩ টিতে বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 13, 2011 | 11:39 PM

ইউএসএনিউজ ডেস্ক: খুলনা ও বরিশাল বিভাগের ১৫ জেলার ৪৯টি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে বিদ্রোহীসহ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৮টিতে জয়লাভ করেছেন। একইভাবে বিদ্রোহীসহ বিএনপি ১৭টি, স্বতন্ত্র প্রার্থী ৩টি পৌরসভায় বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টি ও জামায়াতের কেউ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু’বিভাগে মেয়র পদে জয়ী হতে পারেননি। পিরোজপুর পৌরসভায় আইনি জটিলতার কারণে মেয়র পদে নির্বাচন হয়নি। তবে কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে।
নির্বাচনের ফলাফল
বরিশাল বিভাগ : ছয় জেলার এ বিভাগে মোট ১৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১৫টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিএনপি প্রার্থী একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি পৌরসভায় বিজয়ী হন। আইনগত জটিলতার কারণে পিরোজপুর পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ হয়নি।
বরিশাল : বরিশাল জেলার ৫ পৌরসভার সবক’টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলার বানারীপাড়া পৌরসভায় টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গোলাম সালেহ মঞ্জু মোল্লা। তিনি পেয়েছেন ১ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গোলাম মাহবুব মাস্টার পেয়েছেন ১ হাজার ৬৩৩ ভোট। গৌরনদীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারিছুর রহমান ১৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নূর আলম হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। মেহেন্দীগঞ্জে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামালউদ্দিন খান পেয়েছেন ৮ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাহাবউদ্দিন হিমু পেয়েছেন ২ হাজার ৭১২ ভোট। মুলাদীতে আওয়ামী লীগ সমর্থিত সফিকুজ্জামান রুবেল পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শুকুর আহম্মেদ খান ২ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন। বাকেরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মাহাবুব আলম পেয়েছেন ১ হাজার ৮৮৭ ভোট।
ভোলা : ভোলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনির ৮ হাজার ৯৭০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম নবী আলমগীর পেয়েছেন ৮ হাজার ৩০৪ ভোট। বোরহানউদ্দিনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ৩ হাজার ৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূর ই আলম টিপু পেয়েছেন ১ হাজার ৫৭ ভোট। লালমোহনে আওয়ামী লীগ সমর্থিত এমাদুল ইসলাম তুহিন ৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এনায়েত কবীর ২ হাজার ৩৪১ ভোট পেয়েছেন। দৌলতখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলি আযম মুকুল ৪ হাজার ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাকসুদুর রহমান সিকদার পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট।
পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত ডা. শফিকুল ইসলাম ১০ হাজার ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাকসুদ আহমেদ বায়জিদ পান্না ৮ হাজার ৬৩ ভোট পেয়েছেন। কলাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত এসএম রাকিবুল আহসান ৩ হাজার ৯৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোঃ নূরুল হক মুন্সি পেয়েছেন ২ হাজার ১০৪ ভোট।
ঝালকাঠি : জেলার নলছিটিতে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৫ হাজার ২৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান ৪ হাজার ৪১০ ভোট পেয়েছেন।
পিরোজপুর : আইনগত জটিলতার কারণে মেয়র পদে ভোটগ্রহণ হয়নি বলে জানান নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচন হয়েছে। মঠবাড়িয়ায় আওয়ামী লীগের বর্তমান মেয়র রফিক উদ্দিন আহমদ ফেরদৌস ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হুমায়ুন কবীর পেয়েছেন ৩ হাজার ৫৪৮ ভোট। স্বরূপকাঠিতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত দেলোয়ার হোসেন ফারুক। তিনি পেয়েছেন ৫ হাজার ২০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।
বরগুনা : বরগুনায় আওয়ামী লীগ সমর্থিত মোঃ সাহাদাত হোসেন ৫ হাজার ৮৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান পেয়েছেন ৪ হাজার ৫৩২ ভোট। পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থী মলি্লক মোঃ আইউব ২ হাজার ৭৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার হোসেন আকন্দ পেয়েছেন ২ হাজার ৫২ ভোট। বেতাগীতে ২ হাজার ৬৮৩ ভোট পেয়ে আওয়ামী লীগের আলতাফ হোসেন বিশ্বাস নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান কবির পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট। আমতলীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান ৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গাজী শামসুল হক পেয়েছেন ২ হাজার ৭৭৪ ভোট।
খুলনা বিভাগ : এ বিভাগের ৯ জেলায় মোট ৩০টি পৌরসভার নির্বাচন হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১৬টি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের মেয়র হয়েছেন ১২টি পৌরসভায়। এছাড়া অন্য নির্বাচিত মেয়রদের মধ্যে ২টিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি ও জামায়াতের কেউ এ বিভাগে মেয়র নির্বাচিত হননি। খুলনা বিভাগের মাগুরা পৌরসভার নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মেহেরপুর : মেহেরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মুতাচ্ছিম বিল্লাহ মতু ৭ হাজার ৮৮৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ২৪৪ ভোট।
গাংনী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহমদ আলী ৪ হাজার ৩৬২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের রবিউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৮৭ ভোট।
চুয়াডাঙ্গা : জেলার দর্শনা পৌরসভায় ৯ হাজার ২৮ ভোট পেয়ে বিএনপির মহিদুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মতিয়ার রহমান পেয়েছেন ৮ হাজার ৮৪৬ ভোট।
আলমডাঙ্গা পৌরসভায় ৬ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মীর মহিউদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাসদের এম সবেদ আলী পেয়েছেন ৫ হাজার ৮৬৬ ভোট।
জীবননগর পৌরসভায় বিএনপির নওয়াব আলী ৩ হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ হাজার ৯৭২ ভোট।
কুষ্টিয়া : ভেড়ামারা পৌরসভায় আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা ৫ হাজার ৮০১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তৌহিদুল ইসলাম আলম পেয়েছেন ৪ হাজার ৯২৩ ভোট।
মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের হাজী এনামুল হক মালিথা ৭ হাজার ৬৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির রহমত আলী রব্বানী পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট।
খোকসা পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আনোয়ার হোসেন খান তাতারি ৩ হাজার ১৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আলাউদ্দিন খান পেয়েছেন ২ হাজার ৫৬৩ ভোট।
কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের শামসুজ্জামান অরুণ মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুর রশিদ পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট।
যশোর : যশোর পৌরসভায় ৪১ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মারুফুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এসএম কামরুজ্জামান চুন্নু পেয়েছেন ২৯ হাজার ৪৪৬ ভোট।
বেনাপোল পৌরসভায় আওয়ামী লীগের আশরাফুল আলম লিটন ৮ হাজার ৭৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজিম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট।
চৌগাছা পৌরসভায় বিএনপি সমর্থিত সেলিম রেজা আউলিয়া ৫ হাজার ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাইফুর রহমান বাবুল পেয়েছেন ৩ হাজার ৯৬৯ ভোট।
বাঘারপাড়া পৌরসভায় বিএনপি সমর্থিত আবদুল হাই মনা ১ হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু পেয়েছেন ১ হাজার ২৮০ ভোট।
কেশবপুর পৌরসভায় বিএনপি সমর্থিত আবদুস সামাদ বিশ্বাস ৮ হাজার ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিলন মিত্র পেয়েছেন ৫ হাজার ৩৫২ ভোট।
মনিরামপুর পৌরসভায় বিএনপির শহীদ ইকবাল হোসেন ৬ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমজাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৫৪৬ ভোট।
নওয়াপাড়া পৌরসভায় ১৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বিএনপির রবিউল হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এনামুল হক বাবুল পেয়েছেন ১৮ হাজার ৮১৬ ভোট।
ঝিনাইদহ : জেলার শৈলকূপা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আশরাফুল আজম। তিনি পেয়েছেন ৯ হাজার ৯১৯ ভোট। ৫ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির খলিলুর রহমান।
হরিণাকুণ্ডু পৌরসভায় আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টুু ৫ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিন্নাতুল হক পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট।
কোটচাঁদপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহ উদ্দিন বুলবুল শিডল । তিনি পেয়েছেন ৭ হাজার ৬৮৩ ভোট। ৭ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জাহিদুল ইসলাম।
কালীগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান বিজু। তিনি পেয়েছেন ৭ হাজার ৯৯৬ ভোট। ৬ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মন্টু।
মহেশপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম। তিনি পেয়েছেন ৬ হাজার ৫২৬ ভোট। ৬ হাজার ১৬৪ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুর রশিদ খান।
বাগেরহাট : বাগেরহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের খান হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৩৭ ভোট। ৮ হাজার ৪৯৩ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম আতাহার হোসেন আবু মিয়া।
মংলা পৌরসভায় বিএনপির জুলফিকার আলী ৭ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ আবদুস সালাম পেয়েছেন ৬ হাজার ৭৪১ ভোট।
মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল হক তালুকদার। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৭৩ ভোট। ২ হাজার ৭২৫ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল মজিদ জব্বার।
নড়াইল : নড়াইল পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির জুলফিকার আলী। তিনি পেয়েছেন ৮ হাজার ৯১৫ ভোট। ৬ হাজার ৮৫২ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
কালিয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক টুলু বিশ্বাস। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের একরামুল হক টুকু পেয়েছেন ৪ হাজার ১৯৭ ভোট।
সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির আবদুল জলিল। তিনি পেয়েছেন ২৫ হাজার ৮৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ আজহার হোসেন ১২ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। কলারোয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী গাজী মোঃ আক্তারুল ইসলাম। তিনি পেয়েছেন ৬ হাজার ৩৩৩ ভোট। ২ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী কামাল মনিরুজ্জামান।
খুলনা : জেলার চালনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মণ্ডল ২ হাজার ২৫২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সনত কুমার বিশ্বাস পেয়েছেন ২ হাজার ১৯৫ ভোট।
পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগের সেলিম জাহাঙ্গীর ৬ হাজার ৩৯২ ভোট পেয়ে মেয়র হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ কামরুল হাসান টিপু পেয়েছেন ২ হাজার ৭৬১ ভোট। এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV