Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বাংলা মেলায় প্রবাসীদের ঢল

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: July 3, 2017 | 7:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের জমজমাট বাংলা পথমেলা। গত ২ জুলাই রোববার চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল স্টারলিং-বাংলাবাজার এলাকার ওলমাস্টেড এভিনিউ’র এ পথমেলা। মেলায় নেমে ছিল উৎসবমুখর প্রবাসীদের ঢল। ফেইস পেইন্টিং, মেহেদী, শাড়ি-কাপড়, গহনা, খাওয়া-দাওয়ার স্টলগুলোতেও ছিল ক্রেতাদের হুমড়ি খাওয়ার দৃশ্য। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। সাদিয়া খন্দকারের পরিচালনায় সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ ছিলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন। বেবী নাজনীনের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।এর আগে বেলুন উড়িয়ে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি আব্দুল হাসিম হাসনু সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন পথমেলা প্রস্তুতি কমিটির আহবায়ক জাকির আহমদ।মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপ্যাল ও সিইও শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, অধ্যাপক দেলোয়ার হোসেন ও আলী ইমাম সিকদার. সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, আরবান হেল্থ প্লানের মেহরুননেছা জুবায়দা, ওয়েল কেয়ারের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ, এটর্নী ব্রুশ ফিসার, এটর্নি পেরি সিলভার, কমিউনিটি এক্টিভিস্ট শামীম মিয়া, নজরুল হক, এডভোকেট আলাউদ্দীন হাবিব, পথমেলা প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাদী মিন্টু, প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু, সদস্য সচিব শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন ও লোকমান হোসেন লুকু, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন, স্টারলিং ফার্মেসীর মোহাম্মদ আলী, হেলথ ফাষ্টের জোহান এলভারেজ প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মেলায় সিনেটর রুবিন ডিয়াজ, এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদাসহ অন্যান্যরা জাকির খানকে বিশেষ ভাবে স্মরণ করে জাকির খান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন শিল্পী শাহ মাহবুব, কৃষনা তিথি, রানু নেওয়াজসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন জিয়াজ ও এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদা কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আয়োজক বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকসহ বিভিন্ন ব্যক্তিকে স্বীকৃতি প্রদান করেন।মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায় মোহনা নামে চমৎকার চার রঙ্গা একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। স্মারক সংকলনটি উৎসর্গ করা হয় নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের স্মরণে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV