এরশাদকে ব্ল্যাক মেইল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কমিটি বাণিজ্য চলছে : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সংবাদ সম্মেলন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পার্টির চেয়ারমান হুসেইন মুহম্মদ এরশাদকে ব্ল্যাক মেইল করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কমিটির নামে তামাশা করার গুরুতর অভিযোগ করেছেন প্রতিষ্ঠাতা সদস্যসহ সক্রিয় নেতা-কর্মীরা। ৩ জুলাই সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে আরো অভিযোগ করা হয় যে, এরশাদের স্বাক্ষর ‘কাট এ্যান্ড পেস্ট’ করে একেকবার একেক ধরনের কমিটির প্রচারণা চালানো হচ্ছে। এসব কান্ডকারখানার বিস্তারিত তথ্য পার্টি চেয়ারমানের গোচরে আনা হয়েছে।’
সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় যে, শীঘ্রই এহেন অপতৎপরতায় লিপ্তদের মুখোশ উম্মোচিত হয়ে পড়বে। ‘কারণ, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মওসুমী হচ্ছেন আবু তালেব চৌধুরী চান্দুসহ কয়েকজনের অসাংগঠনিক কর্মকান্ডের সাক্ষী। তিনি নিউইয়র্কে গত ১৯ জুন ইফতার মাহফিলে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন মাঠে সক্রিয় নেতা-কর্মীদের প্রচন্ড ক্ষোভের ব্যাপারটি’-এসব কথা বলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কেন্দ্রীয় সমন্বয়কারি আব্দুন নূর বড়ভূইয়া।
একই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান অনীক, যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মাহবুবুৃর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেনসহ কয়েকজন।যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাফর মিতা অভিযোগ করেছেন যে, ‘ব্যক্তিস্বার্থে দলের পদ-পদবি ব্যবহারের খায়েসে নেতা-কর্মীদের অগোচরে আবু তালেব চৌধুরী এরশাদ সাহেবের নামে নিজের পছন্দের লোকদের সমন্বয়ে একটি কমিটি বাজারে ছাড়েন। সেটি অনেকের ক্ষোভের কারণ ঘটার পর আরেকটি কমিটি প্রচার করেছেন’।সংবাদ সম্মেলনে ইসমাইল খান আনসারী বলেন, ‘শুরু থেকেই পার্টির জন্যে শ্রম দিচ্ছি, নিজের পরিবারকে সময় না দিয়ে পার্টির কাজকর্মে নিবেদিত রয়েছি। অথচ এখন যে কমিটির প্রচারণা চালানো হচ্ছে সেখানে আমার মত আরো অনেক ত্যাগী সংগঠকের নাম নেই। এটি হতে পারে না। জাতীয় পার্টিকে কারো পকেট কমিটিতে পরিণত করতে দিতে পারি না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী। তিনি বলেন,‘ টাকার খেলা চলছে। টাকা দিলেই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।’ ওসমান চৌধুরী অভিযোগ করেন, ‘গত ৭ বছর যাবত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ আকড়ে থাকা এক ব্যক্তি এখন পার্টির চেয়ারম্যান এরশাদের স্বাক্ষর জাল করে নতুন ধান্দা শুরু করেছেন। এরফলে এই প্রবাসে জাতীয় পার্টির সমর্থকরা হতাশায় নিপতিত হয়েছেন।’
অনীক বিশেষভাবে উল্লেখ করেন যে, ‘পার্টি চেয়ারম্যানের আগ্রহকে আমরা সম্মান করি বলে এখনো তার নির্দেশের অপেক্ষায় রয়েছি। তবে আমরা ক্ষুব্ধ তার স্বাক্ষরকে ফটোশপের মধ্য দিয়ে প্রশ্নবিব্ধ করায়।’
নূর ভূইয়া পার্টির গঠনতন্ত্র প্রদর্শন করে বলেন, ‘২৫ ধারায় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কাউন্সিল ও নির্বাচন বিধিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটি ৩ বছরের জন্যে নির্বাচিত হবে। জাতীয় পার্টির অন্যান্য স্তরের নির্বাহী কমিটির মেয়াদ ২ বছর হবে। অথচ আবু তালেব চৌধুরী চান্দু কর্র্তৃক প্রচার করা কমিটিকে ২০১৭-২০২১ পর্যন্ত অর্থাৎ ৫ বছরের জন্যে অনুমোদিত বলে উল্লেখ করা হয়েছে। এভাবেই জাতীয় পার্টিকে সর্বসাধারণের সামনে প্রশ্নের মুখে ঠেলে দেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত ১৬/১৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন মাহবুব আলী বুলু। ২০০৯ সাল থেকে তিনি বছরের ১১ মাসই ঢাকায় থাকেন। এমন ব্যক্তির নেতৃত্বে জাতীয় পার্টির কর্মকান্ড কীভাবে পরিচালিত হচ্ছে তা কারো অজানা নেই। আবু তালেব চৌধুরী চান্দু ৭ বছর যাবত সেক্রেটারি। মাঠে সক্রিয় নেতা-কর্মীর সকলেই নতুন নেতৃত্ব চাচ্ছেন। গত বছর পার্টি চেয়ারমান এরশাদের নিউইয়র্ক সফরকালে দাবি উঠেছিল সম্মেলনের মাধ্যমে সর্বজনগ্রাহ্য নেতা নির্বাচনের। তিনি সে আশ্বাস দিয়ে গেছেন বলেও উল্লেখ করেন নূর ভূইয়া ও ওসমান চৌধুরী। কিন্তু ঢাকায় বসবাসরত জনৈক ব্যক্তির মদদে আবারো একই কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে সেক্রেটারি চান্দু প্রচার চালাচ্ছেন। কিন্তু কর্মীরা তা মানতে নারাজ এবং ইতিমধেই পার্টি চেয়ারম্যানকে এ ক্ষোভের বিবরণ দেয়া হয়েছে। চেয়ারম্যানের নির্দেশের অপেক্ষায় রয়েছি সকলে-বলেন অনীক। তিনি বলেন, দুয়েকদিনের মধেই প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী নিউইয়র্কে আসছেন। তার কাছেও দিক-নির্দেশনা আসতে পারে। এছাড়া, শোনা যাচ্ছে মাহবুব আলী বুলুও শীঘ্রই নিউইয়র্কে ফিরবেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন গোলাম জহিরুল করিম, সগীর আহমেদ প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ