Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনওয়াই ইন্সুরেন্স ও বেঙ্গল হোমসের বর্ণাঢ্য মিউজিক্যাল নাইট

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: July 9, 2017 | 12:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এনওয়াই ইন্সুরেন্স ও বেঙ্গল হোমস কেয়ারের আয়োজনে নিউইয়র্কের  উডসাইডের কুইন্স প্যালেসে গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো জমজমাট মিউজিক্যাল নাইট। বর্ণাঢ্য এই মিউজিক্যাল নাইটের প্রধান আকর্ষন ছিলেন শিল্পী রিজিয়া পারভিন। আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন এনওয়াই ইন্সুরেন্স এবং বেঙ্গল হোমস কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং জেবিবিএ’র সহ সভাপতি শাহ নেওয়াজ। স্বাগত বক্তব্যে শাহ নেওয়াজ তাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদের সেবা এবং নির্মল আনন্দ দেয়ার জন্যই আমাদের এই আয়োজন। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ কন্সুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরিফ, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মেহেরুন আহমেদ, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, অনুষ্ঠানের সদস্য সচিব বেলাল আহমেদ, কাদের ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, বেলাল চৌধুরী, শরাফ সরকার, কম্যুনিটি লিডার আব্দুল কাদের চৌধুরী শাহীন, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, যুক্তরাষ্ট্র জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, জামিল হোসেন রানো নেওয়াজ, এ এফ এম মিসবাউজ্জামান, জাফর তালুকদার প্রমুখ। ঈদ পরবর্তী আনন্দ অনুষ্ঠানটি ছিলো নাচ, গান এবং ফ্যাশন শো দিয়ে সাজানো।জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন পুরোটা সময়। স্থানীয় শিল্পীদের পরিবেশনাও ছিলো অত্যন্ত মনোমুগ্ধকর। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন চন্দ্রা রায়, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, রোকসানা মির্জা, লেমন চৌধুরী, ফারহানা চৌধুরী, প্রমি তাজ, রূপা চক্রবর্তী, মেগা অনিন্দিতা ও স্বরলিপির শিল্পীরা। এছাড়াও পিয়ালের পরিচালনায় ছিলো ফ্যাশন শো। মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। এনওয়াই ইন্সুরেন্স ও হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ অনুষ্ঠান সফল ও সুন্দর করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV