বাংলাদেশ UNDP/UNFPA এর নির্বাহি বোর্ডের সহসভাপতি নির্বাচিত
শারকে চামান খান, নিউইয়র্ক: বাংলাদেশ UNDP/UNFPA এর নির্বাহি বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছে। আগামী ৩১শে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য UNDP/UNFPA এর প্রথম নিয়মিত অধিবেশনের প্রস্তুতিপর্বে এশিয়ান গ্রুপের সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তাবে বাংলাদেশ স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান সহসভাপতি হিসেবে এ মর্যাদা অর্জন করেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আগামী তিন বছরের জন্য তিনি বিশ্বব্যাপী UNDP/UNFPA এর কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা দানকারী এ পরিষদের নীতিনির্ধারণী ব্যুরোর সহসভাপতি হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, চেক প্রজাতন্ত্র উক্ত পরিষদের সভাপতি এবং ক্যামেরুন, এল-সালভেদর ও জাপান অন্যতম সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। UNDP/UNFPA এর প্রশাসক জাতিসংঘের গুরুত্বপূর্ণ চারটি সংস্থা : UNDP, UNFPA, WFP ও UNICEF এর কার্যক্রমের সমন্বয় সাধন করেন বিধায় বাংলাদেশ নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাবে। উল্লেখ্য, UNDP/UNFPA নির্বাহি বোর্ড এই দুটি সংস্থা ছাড়াও UNOPS, UNCDF, UNIFEM এসকল সংস্থার কর্মসূচিগুলির অনুমোদন, বাজেট প্রণয়ন এবং কার্যক্রমের সামগ্রিক তদারকি এবং বিভিন্ন বিষয়ে দিক্ নির্দেশনা প্রদান করে। UNDP/UNFPA এর নির্বাহি পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ বিশ্ব সভায় তার উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর প্রয়োজন এবং সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। এমডিজি বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা সমাধানে UNDP/UNFPA বিশ্বব্যাপী যেসকল কার্যক্রম পরিচালনা করে সেগুলোতে বাংলাদেশ নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারবে। স্বল্পোন্নত দেশ হিসেবে এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখ্য, ২০১০-১১ মেয়াদে UNICEF এর নির্বাহি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ECOSOC, UN Women, Human Rights Council, UNESCO, CSW, WHO, UNICEF, CEDAW এবং ICSRC সহ জাতিসংঘের ৩৫টি কমিটিতে বাংলাদেশ সদস্য হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি