Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ওকলাহোমায় প্রাণঘাতী বিষাক্ত লেথাল ইনজেকশন দিয়ে এক সিদেঁল চোরের মৃত্যুদন্ড কার্যকর

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: January 15, 2011 | 12:53 AM

 বাংলা প্রেসঃ ওকলাহোমায় প্রাণঘাতী বিষাক্ত লেথাল ইনজেকশন দিয়ে এক সিদেঁল চোর ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত একজন আসামীর মৃত্যুদন্ডাদেশ গত মঙ্গলবার কার্যকর করা হয়েছে। সিদঁ কেটে চুরি করার সময় ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত আসামী ৩৮ বছর বয়সী যুবক জেফরি ম্যাথিওসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে। জেফরির মৃত্যুদন্ডাদেশ যন্ত্রানাবিহীন প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। সাধারণত: কোন হিংস্র পশু নিধনে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। ওকলাহোমা কারাগারের মুখপাত্র জেরি ম্যাসি সংবাদ সংস্থাকে জানান,গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট জেফরির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ইনজেকশন দেয়া শুরু করার পর পাঁচ মিনিটের মধ্যে জেফরি মারা যায়। জেফরি ম্যাথিওস মৃত্যুদন্ডাদেশ মাথায় নিয়ে ১৬ বছর কারাজীবন কাটান। ১৯৯৫ সালে আদালত তাকে সিদঁ কেটে চুরি করার সময় ৭৭ বছর বয়সী গৃহকর্তাকে হত্যা করার দায়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। ২০১০ সালে এই মৃত্যুদন্ডাদেশ তিন দফা স্থগিত করা হয়। তার আইনজীবীরা এই রায় চ্যালেঞ্জ করে দু’দফা উচ্চ আদালতে আপীল করেন। চলতি বছরে ওকলাহোমায় এই লেথাল ইনজেকশন দিয়ে মৃত্যুদন্ডাদেশ কার্যকর করার ঘটনা এটি দ্বিতীয়। তবে আদালতে জেফরি ম্যাথিওস এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তার আইনজীবীরা বলেছেন, তার ফিঙ্গারপ্রিন্ট, চুল ও ডিএনএ পরীক্ষা করে এই হত্যাকান্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এমনকি নিহতের স্ত্রীও হত্যাকারি হিসেবে জেফরি ম্যাথিওসকে সনাক্ত করেননি। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ