Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ক্ষতিকর রাজনৈতিক বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ হোনঃযুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 15, 2011 | 12:55 AM

 বাংলা প্রেসঃ আরিজোনার টাকসনে আততায়ীর গুলিতে নিহত নয় বছরের স্কুলছাত্রী ক্রিস্টিনা গ্রীনের সম্মানে অনুষ্ঠিত এক সমাবেশে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষতিকর রাজনৈতিক মতভেদ পরিহারের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রিস্টিনার শেষকৃত্যানুষ্ঠানের আগের দিন গত বুধবার দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। গত শনিবার আরিজোনার টাকসনে এক জনসভায় বন্দুকধারী আততায়ীর গুলিতে স্কুলছাত্রী ক্রিস্টিনা (৯) নিহত হয়।

 

 

 কংগ্রেসওমেন গ্যাব্রিয়েলে গিফোর্ডকে লক্ষ্য করে বন্দুকধারী গুলি চালালে স্কুলছাত্রী ক্রিস্টিনাসহ ৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন ফেডারেল জজও রয়েছেন। এ ঘটনায় অপর ১৩ জন আহত হয়। ওবামা এ ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রীনকে আমেরিকানদের প্রত্যাশার বেদনাদায়ক প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি তার প্রত্যাশাকে লালন করতে চাই। আমি চাই আমাদের গণতন্ত্র ক্রিস্টিনার প্রত্যাশিত সুফল বয়ে আনুক।’ এই মর্মান্তিক হত্যাকান্ডের পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষতিকর রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং যে কোন মূল্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার বিষয়টি অধিক গুরুত্ব পায়। প্রেসিডেন্ট ওবামা এই হত্যাকান্ডের পর বিভক্ত জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। ক্রিস্টিনার বাবা জন এবং মা রোক্সানা আরিজোনা বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভা যোগদানের আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করবেন।তারা বলেন, ২০০১ সালের ৯/১১তে জন্ম হওয়ায় তাদের কন্যা ক্রিস্টিনার রাজনীতিতে আগ্রহ ছিল। ক্রিস্টিনার মা রোক্সানা বলেন,আমি প্রেসিডেন্ট ওবামার সাথে দেখা করার অনুমতি পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। তিনি জানান, মিশেল ওবামাও তাদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের ১১ বছরের ছেলে ডালাসও তাদের সঙ্গে আমন্ত্রিত হয়েছে। ক্রিস্টিনার বাবা জন অশ্রুসজল চোখে বলেন, আমরা আমাদের সন্তানকে নিয়ে গর্ববোধ করি। আমি তাকে চিনি, সে যা কিছু করেছে, দেশকে ভালবেসেই করেছে। তিনি বলেন,আমার কাছে এ মুহূর্তে সবচেয়ে ভাল লাগছে, আমরা সকলে ভাল কিছু প্রত্যাশা করছি এবং দেশ প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV