Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র প্রতারণার শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ সোসাইটির : সোসাইটি অফিসে খোলা হয়েছে সেন্টার

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: July 14, 2017 | 5:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বহুল আলোচিত ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর প্রতারণার শিকার ভুক্তভোগী হাজারো প্রবাসীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোসাইটি ইনক। সোসাইটির কার্যকরী পরিষদের সভায় ইতিপূর্বে ভুক্তভোগীদের সাথে সোসাইটির কর্মকর্তা ও বাংলাদেশী-আমেরিকান আইনজীবিদের মধ্যকার মতবিনিময়/পরামর্শ সভার পর সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৮ জুলাই শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ৬ জুলাই প্রতারণার শিকার ভুক্তভোগীদের সাথে সোসাইটি কার্যালয়ে মতাবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোসাইটির সভাপতি কামাল আহমেদে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দীকি। সভায় কার্যকরী পরিষদের ১৯জন কর্মকর্তার মধ্যে ১৬জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণার শিকার ভুক্তভোগীদের জন্য সোসাইটি অফিসে সেন্টার খোলা হয়েছে। এতে সংশ্লিস্ট সকলকে তাদের অভিযোগ সম্পর্কিত তথ্য/ডকুমেন্ট জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। সভায় সোসাইটির অন্যান্য সাংগঠনিক বিষয়েও আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক- নাদির এ আইয়ুব, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- আহসান হাবিব, এবং কার্যকরী পরিষদ সদস্য- ফারহান চৌধুরী, মাইনুদ্দীন মাহবুব, মোহাম্মদ আজাদ বাকির, মোহাম্মদ সাদি মিন্টু ও আবুল কাসেম চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ