কিউবার বিরুদ্ধে আরোপিত মার্কিন অবরোধ শিথিল:মার্কিনদের জন্য কিউবা ভ্রমণ সহজ হবে
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার কিউবার বিরুদ্ধে মার্কিন অবরোধের অধীনে ভিসা রেমিটেন্স ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করেছেন। কিউবা যাওয়ার ব্যাপারে মার্কিন নাগরিকদের ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করার সিদ্ধান্তে মার্কিন শিক্ষার্থী ও ধর্মযাজকদের কমিউনিস্টপন্থী কিউবা ভ্রমণ সহজ হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নির্দেশ কার্যকর হবে। তবে কিউবার ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞায় কোনো পরিবর্তন হবে না।
গত শুক্রবার এক বিবৃতিতে ওবামার সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস। সে অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমতি সাপেক্ষে কিউবা যেতে পারবে। এ ছাড়া উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শিক্ষার প্রয়োজনে সেখানে যেতে পারবে। যুক্তরাষ্ট্রের কর্মচারী ও শিক্ষার্থীরা কোনো সম্মেলন, সেমিনার বা কর্মশালা উপলক্ষে কিউবায় যেতে পারবে। সাংবাদিকদেরও কিউবা যাওয়া অনেক সহজ হবে।নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইচ্ছা করলে রেমিট্যান্স হিসেবে কিউবায় অর্থ পাঠাতে পারবে। আগে শুধু কিউবায় অবস্থানকারী পরিবারের কোনো সদস্যকেই অর্থ পাঠানো যেত। এখন কমিউনিস্ট পার্টির কোনো সদস্য বা সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সংযোগ নেই, এমন লোকজনের কাছে প্রতি তিন মাসে সর্বোচ্চ ৫০০ ডলার করে পাঠানো যাবে। বর্তমানে শুধু নিউইয়র্ক, মিয়ামি ও লসঅ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে কিউবায় বিমান চলাচল করে। নতুন আইনে আরো নতুন বিমানবন্দরকে কিউবার সঙ্গে বিমান যোগাযোগের অনুমতি দেওয়া হবে।ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পরপরই কিউবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কিউবার সঙ্গে বাণিজ্য এবং সেখানে ভ্রমণ নিষিদ্ধ করে দেশটি। স্নায়ুযুদ্ধের সময় থেকে চলে আসা সবচেয়ে বড় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এটি। ১৯৬০ সালে আরোপিত নিষেধাজ্ঞাটি ১৯৬২ সালে আইনে পরিণত হয়। তবে ২০০০ সালে পাস হওয়া এক আইনের আওতায় কিউবা ভ্রমণবিষয়ক ১২টি ক্যাটাগরি পরিবর্তন করার ক্ষমতা ভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘এ ব্যবস্থার ফলে মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং তা কিউবার জনগণকে সমর্থন জোগাবে। কিউবানদের তথ্য বিনিময়ের মাত্রা বাড়বে এবং তাদের স্বাধীনতার পথ ত্বরান্বিত হবে।তবে ওবামার এ পদক্ষেপের সমালোচনাও হয়েছে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কে রুবিও বলেন, ‘এটা অভাবনীয় যে মার্কিন প্রশাসন কিউবার শাসন পদ্ধতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। এতে সেখানকার মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে।’ সূত্র : এএফপি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি