নিউজার্সীর সাংবাদিক শাহীনের মাতৃবিয়োগ
নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শাহীনের মাতা আলহাজ্ব জাহানারা বেগম দীর্ঘদিন রোগ ভোগের পর গত ১৩ই জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ৪.০০ ঘটিকায় তাঁর গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি তাঁর দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাযে জানাযা গত ১৪ই জানুয়ারী সকাল ১০.০০ টায় বেতাগী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। তাঁর মৃত্যুতে নিউজার্সির আটলান্টিক সিটিতে বসবাসরত সাংবাদিকসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও বরগুনার বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি