Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়:নিউইয়র্কে তারেক পরিষদ আয়োজিত সমাবেশে টেলিফোনে ড. খন্দকার মোশারফ ও ব্যারিস্টার মওদুদ

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: January 17, 2011 | 11:37 AM

 এনা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫ম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৬ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি আয়োজিত সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে  বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, হামলা-মামলা দিয়ে জিয়া পরিবার এবং বিএনপিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান মহাজোট সরকার। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিটি সংকটের জন্যে দায়ী আওয়ামী লীগ এবং সংকট থেকে জাতিকে উদ্ধার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। এজন্যে আওয়ামী লীগ জিয়া পরিবার এবং বিএনপিকে সহ্য করতে চায় না। বিএনপির এই দুই নেতা আরো বলেন, চলতি পৌরসভা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অপশাসনের জবাব দিচ্ছেন। যেখানে অবাধে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছেন জনগণ-সেখানেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছেন। এর মাধ্যমে বর্তমান সরকারের জনপ্রিয়তা কতটা দুর্বল তা প্রমাণিত হচ্ছে। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমানের ক্রান্তিকাল থেকে জাতিকে উদ্ধারে একযোগে কাজ করার আহবান জানান। দুই নেতার টেলিফোনে বক্তব্যের সময় উপস্থিত সকলে শ্লোগান দিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার সংকল্প ব্যক্ত এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতেও শ্লোগান দেয়া হয়। হাড় কাঁপানো শীতের মধ্যে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল। তারেক পরিষদের সেক্রেটারী রাফেল তালুকদারের পরিচালনায় এ সমাবেশের প্রারম্ভে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায়। এরপর জিয়ার জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়িত হলেই তাঁর আত্মা শান্তি পাবে। এদিকে ১৯ জানুয়ারি শহীদ রাত্রপতি জিয়ার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আরেকটি অনুষ্ঠান হবে মঙ্গলবার সন্ধ্যায় এবং জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠান হবে বুধবার সন্ধ্যায়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV