Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মার্চে ঢাকায় যুব মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের ডাক দেবেন বেগম জিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: January 17, 2011 | 11:41 AM

 এনা : নিউইয়র্কে বসবাসরত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ১৭ জানুয়ারি বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, মার্চের শেষার্ধে ঢাকায় যুব সমাবেশ হবে এবং সেখান থেকে সরকার পতনের জন্যে দুর্বার আন্দোলনের ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ঐ যুব মহাসমাবেশ হবে পল্টন ময়দানে-এ তথ্যও জানান তিনি। ঢাকায় যুবদলের নীতি-নির্ধারকদের সাথে আলোচনাক্রমে যুবনেতা এম এ বাতিন আরো জানান, বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন যুবদলই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির ভ্যানগার্ড। ইতিপূর্বে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুব সমাজের অগ্রণী ভূমিকা ছিল। বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ত্বরান্বিত করতে যুবদল নতুন বছরের প্রথমার্ধেই বাংলাদেশের সর্বত্র সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। প্রবাস থেকেও ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে বিভিন্ন কৌশল অবলম্বনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় যুবনেতা এম এ বাতিন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV