Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

এবারের মিস আমেরিকার মুকুট নেব্রাস্কার তেরেসার মাথায়

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: January 17, 2011 | 11:44 AM

 বাংলা প্রেস: ১৭ বছর বয়সী তেরেসা স্ক্যানলানের মাথায় উঠল মিস আমেরিকা ২০১১ সালের মুকুট। নেভাদার লাস ভেগাসে গত শনিবার অনুষ্ঠিত ৯০তম মিস আমেরিকা প্রতিযোগিতার ফাইনালে লোভনীয় খেতাবটি জয় করে নেন নেব্রাস্কার পিয়ানো বাদক তেরেসা।  মিস আমেরিকার খেতাব প্রাপ্তদের মধ্যে তেরেসার বয়স সবচেয়ে কম। যুগোস্লাভীয় অভিবাসী মায়ের সন্তান তেরেসা অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি সত্যিই আনন্দিত।

 

 

 প্রমাণিত হলো, আপনি কোথা থেকে এসেছেন তাতে কিছুই আসে যায় না। কোনো কিছু করার দৃঢ় ইচ্ছা থাকলে তা অর্জন অবশ্যই সম্ভব। তিনি জানান, প্রতিযোগিতায় জয়ী হওয়ার ক্ষেত্রে তাঁর বয়স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিযোগিতার বিচারকদের মন্তব্যেও বিষয়টি ফুটে উঠেছে।ভবিষ্যতে আইনজীবী হতে ইচ্ছুক তেরেসা মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্যও হতে চান। প্রতিযোগিতার ট্যালেন্ট যাচাই বিভাগে ১০ ফাইনালিস্টের মধ্যে একমাত্র তেরেসা পিয়ানো বাজিয়ে সবাইকে চমকে দেন। সবশেষে প্রশ্নোত্তর বিভাগের প্রতিযোগিতায় তিনি উইকিলিকসকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেন। 

 
ট্যাগ:
Situs Streaming JAV