নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাস’র প্রধান সম্পাদক ওয়ালিউল আলমের পুত্র রাজিব আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক সিনিয়র সাংবাদিক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাস-এর প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম এর একমাত্র পুত্র সৈয়দ রাজিব হাসান (২৬) আর নেই। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ২৬ জুলাই বুধবার বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত ২২ জুলাই রাতে ঘুমের মধ্যে সৈয়দ রাজিব হাসান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে তাকে লং আইল্যান্ডস্থ জুইস হাসপতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। ঘটনার পর থেকেই তিনি সঙ্গাহীন ছিলেন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো। বার্তা সংস্থা ইউএনএ’র সাথে আলাপকালে সৈয়দ ওয়ালিউল আলম-এর সাথে কথা বলে রাজিব হাসানের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।
মোহাম্মদ সাঈদ জানান, মরহুম সৈয়দ রাজিব হাসানের নামাজে জানাজা ২৭ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। এদিকে সৈয়দ রাজিব হাসানের অকাল মৃত্যুতে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান ও সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস সহ সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসেই মঞ্জু, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা’র প্রদান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আকর রচি, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক দপ্তর সম্পাদক ইমরান আনসারী, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক (মার্কেটিং ও কমিউনিটি আউটরীচ) সৈয়দ ইলিয়াস খসরু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ