Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সাপ্তাহিক প্রবাস’র প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলমের পুত্র রাজিতের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: July 27, 2017 | 10:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক সিনিয়র সাংবাদিক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাস-এর প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলমের একমাত্র পুত্র সৈয়দ হাসান রাজিত (২৬) এর দাফন সম্পন্ন হয়েছে ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায়। লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের বাংলাদেশ সোসাইটির নিজস্ব কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়। একই দিন বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ।খবর ইউএনএ’র।   জানা গেছে, গত ২২ জুলাই রাতে ঘুমের মধ্যে সৈয়দ হাসান রাজিত ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে তাকে লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। ঘটনার পর থেকেই তিনি সঙ্গাহীন ছিলেন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো। ২৬ জুলাই বুধবার বিকেল ৫টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।জানাজার নামাজে সৈয়দ হাসান রাজিত এর পরিবারের সদস্যরা ছাড়াও প্রবাসের বিভিন্ন মিডিয়ার কর্মীসহ কমিউনিটির নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সদ্য প্রয়াত সৈয়দ হাসান রাজিত এর আত্মার শান্তি কামনা করেছেন। এদের মাঝে ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান,সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু, সাপ্তাহিক জন্মভ‚মি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু,বার্তা সম্পাদক মিজানুর রহমান,মনজুর হোসেন,সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাংবাদিক শওকত ওসমান রচি, সাংবাদিক মীর ওয়াজেদ শিবলী, সাংবাদিক মো: শহিদুল ইসলাম,সাংবাদিক কাওসার মুমিন, সাংবাদিক ইমরান আনসারী, সাংবাদিক ও টক শো আলোচক মনির হায়দার,সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক বেলাল আহমেদ, সাংবাদিক মনজুরুল হক, সাংবাদিক শামসুল আলম লিটন, সাংবাদিক স্বপন হাই, সাংবাদিক এস এম সোলায়মান, সাংবাদিক স্যামুয়েল স্টিফেন পিনারিও, সাংবাদিক এস এম সারোয়ার, সাংবাদিক মইনুল ইসলাম, সাংবাদিক পাপিয়া বেগম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি এ্যাকটিভিষ্ট ফখরুল আলম, আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য বাকির আজাদ,বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য আবুল কাশেম, কমিউনিটি এ্যাকটিভিষ্ট দেওয়ান শাহেদ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন প্রমূখ।একমাত্র পুত্রকে হারিয়ে শোকে কাতর সৈয়দ ওয়ালিউল আলম তার পুত্রের জানাজায় অংশ নেয়া সকলের প্রতি এবং বিভিন্ন মিডিয়ায় যারা শোক জ্ঞাপন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সৈয়দ হাসান রাজিত এর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV