Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন:আ’লীগ ৩৫ বিএনপি ২৩

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: January 17, 2011 | 10:22 PM

ইউএসএনিউজ ডেস্ক;  গতকাল সোমবার শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায়।আওয়ামী লীগের জয়ী হয়েছেন ৩৩ জন (বিদ্রোহী ছয়জন), বিএনপির ২৩ জন (বিদ্রোহী দুজন)। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন পাঁচজন। ঢাকা বিভাগে আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত শেরপুর, কিশোরগঞ্জসহ বেশ কিছু এলাকায় এবার ভালো করেছে বিএনপি। ফলে এগিয়ে থাকলেও প্রত্যাশিত ফল পায়নি ক্ষমতাসীন দল।

নির্বাচনের ফলাফল
ঢাকা জেলার সাভারে বিএনপির হাজী মোহাম্মাদ রেফাতুল্লাহ ৪৩ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আশরাফ উদ্দিন খান পেয়েছেন ৪২ হাজার ৮০ ভোট। ধামরাইয়ে বিএনপির দেওয়ান মোহাম্মাদ নাজিমুদ্দিন মঞ্জু ১৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শফিক আনোয়ার গুলশান পেয়েছেন ৭ হাজার ৪৫৫ ভোট।
মানিকগঞ্জ : সিঙ্গাইরে বিএনপির অ্যাডভোকেট খোরশেদ আলম ভঁূইয়া জয় ৬ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মোহাম্মাদ শাহজাহান পেয়েছেন ৫ হাজার ৭০৯ ভোট।
নরসিংদী : নরসিংদীতে আওয়ামী লীগের লোকমান হোসেন ৩১ হাজার ৭০৭ ভোট পেয়ে সর্বোচ্চ ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিন সরকার পেয়েছেন ১১ হাজার ৮০৭ ভোট। মনোহরদীতে আওয়ামী লীগের আলফাজ উদ্দিন ৩ হাজার ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. আবদুল খালেক পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট।
নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে বিএনপির সাদেকুর রহমান সাদেক ৬ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাজী মজিবুর রহমান পেয়েছেন ৫ হাজার ৮৭৬ ভোট। তারাবোতে বিএনপির শফিকুল ইসলাম চৌধুরী ২৩ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. শওকত আলী পেয়েছেন ১৬ হাজার ৫০৭ ভোট।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বিএনপির একেএম ইরাদত মানু ১২ হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফয়সাল আহমেদ বিপ্লব পেয়েছেন ১০ হাজার ৮৪৪ ভোট। মীরকাদিমে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম শাহীন ৯ হাজার ৬৮৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৬ হাজার ১০১ ভোট।
ফরিদপুর : ফরিদপুর পৌরসভায় ভোট ১৮ হাজার ৮২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এএফএম কাইয়ুম জঙ্গী পেয়েছেন ১৭ হাজার ৬৭ ভোট।
বোয়ালমারী পৌরসভায় বিএনপি প্রার্থী আবদুস শুকুর শেখ ৭ হাজার ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাসানুজ্জামান মিয়া মুকুল পেয়েছেন ৫ হাজার ৫৬৮ভোট।
নগরকান্দা পৌরসভায় বিএনপি প্রার্থী জাহিদ হোসেন খোকন ১ হাজার ৯৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সিদ্দিকুল আলম বাবলু ১ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।
মাদারীপুর : কালকিনি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার ৮ হাজার ৬২৪ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রার্থী খায়রুল আলম খোকন ব্যাপারী ৭ হাজার ৮২৯ ভোট পেয়েছেন।
শিবচর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ মোল্লা ৯ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন শফিক পেয়েছেন মাত্র ৭৭৯ ভোট।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভায় আ’লীগের মোঃ রেজাউল হক সিকদার রাজু ৭ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের শেখ মুশফিকুর রহমান লিটন পেয়েছেন ৩ হাজার ৫৯৫ ভোট। কোটালীপাড়ায় আওয়ামী লীগের এইচ এম অহিদুল ইসলাম ১ হাজার ৫৭০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী মোঃ কামাল হোসেন শেখ পেয়েছেন ১ হাজার ৪৯৫ ভোট। টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের মোঃ ইলিয়াস হোসেন ২ হাজার ৪৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ ফোরকান বিশ্বাস পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট।
রাজবাড়ী : রাজবাড়ী পৌরসভায় বিএনপির তোফাজ্জেল হোসেন ১১ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৯ হাজার ১৩৫ ভোট। পাংশা পৌরসভায় আওয়ামী লীগের ওয়াজেদ আলী মাস্টার ৮ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী হাবিবুর রহমান রাজা পেয়েছেন ৬ হাজার ১২ ভোট। গোয়ালন্দ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শেখ মোহম্মদ নিজাম ৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপির রেজাউল হাসান পেয়েছেন ৩ হাজার ৪ ভোট।
শরীয়তপুর জেলা : শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের হায়দার আলী ৭ হাজার ২৩৮ ভোট পেয়ে মেয়র বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মোহাম্মদ আলী ৩ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগের হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল ২ হাজার ৯৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র রেজাউল করীম রাজা ছৈয়াল পেয়েছেন ২ হাজার ৩২৫ ভোট। ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান হাওলাদার ১ হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম একই দলের আবদুল হাই মিয়া পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট।
ময়মনসিংহ : ময়মনসিংহ পৌরসভায় আওয়ামী লীগের একরামুল হক টিটু ৫৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক শফিকুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ১ ভোট। ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ শাজাহান ৩ হাজার ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৩ হাজার ৪৪৯ ভোট। মুক্তাগাছা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই আকন্দ ৮ হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মানছুরুর রহমান খান রেজুন পেয়েছেন ৫ হাজার ৯৮৪ ভোট। ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের এবিএম আনিসুজ্জামান ৬ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম আমিন সরকার পেয়েছেন ৪ হাজার ৮৯৩ ভোট। গৌরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম ৪ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের হাবিবুর রহমান ৬ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পেয়েছেন ৩ হাজার ১২৯ ভোট। নান্দাইল পৌরসভায় বিএনপির এএফএম আজিজুল ইসলাম পিকুল ৭ হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিক উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ৩ হাজার ৮২৪ ভোট। ভালুকা পৌরসভায় আওয়ামী লীগের ডা. একেএম মেছবাহ উদ্দিন কাউয়ুম ৭ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলহাজ মফিজ উদ্দিন সরকার পেয়েছেন ৬ হাজার ৬৫৯ ভোট। গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহমেদ ৪ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী এফএম ইকবাল হোসেন সুমন পেয়েছেন ৪ হাজার ৫৭০ ভোট।
টাঙ্গাইল : টাঙ্গাইলে আওয়ামী লীগের শহীদুর রহমান খান মুক্তি ৩২ হাজার ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের জামিলুর রহমান মিরন পেয়েছেন ৩০ হাজার ৬৬৫ ভোট। মির্জাপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক কমিটির ব্যানারে শহীদুর রহমান ৬ হাজার ২১৩ ভোট মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহাদাত হোসেন সুমন পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। সেখানে বিএনপির কোনো প্রার্থী ছিলেন না।
কালিহাতী পৌরসভায় আওয়ামী লীগের আনসার আলী বিকম ৯ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আকবর জব্বার ৯ হাজার ২১ ভোট পেয়েছেন।
সখীপুর পৌরসভায় আওয়ামী লীগের আবু হানিফ আজাদ ৪ হাজার ৬৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের আনোয়ার হোসেন সজিব পেয়েছেন ৪ হাজার ৬০৯ ভোট। মধুপুর বিএনপির শহিদুল ইসলাম ১৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরুয়ার আলম খান আবু পেয়েছেন ৯ হাজার ১৩৪ ভোট। ধনবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ৭ হাজার ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির এসএম সোবাহান পেয়েছেন ৬ হাজার ৩৭৯ ভোট।
গোপালপুর পৌরসভায় বিএনপির খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ৯ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল হক ছানা ৭ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন।
ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ ৬ হাজার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৭২৬ ভোট।
শেরপুর : শেরপুরে আওয়ামী লীগের হুমায়ূন কবির নোমান ২১ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুর রাজ্জাক আশীষ পেয়েছেন ২১ হাজার ৮৬৩ ভোট। নকলা পৌরসভায় বিএনপির মোখলেছুর রহমান তারা ৪ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট। শ্রীবর্দী পৌরসভায় বিএনপির আবদুল হাকিম ৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী আবু সাঈদ পেয়েছেন ৩ হাজার ৩২৫ ভোট। নালিতাবাড়ী পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন ৯ হাজার ৪৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবদুল হালিম উকিল পেয়েছেন ৪ হাজার ১৭৫ ভোট।
জামালপুর : জামালপুর পৌরসভায় বিএনপির অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ৪১ হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমান উল্লাহ আকাশ ২২ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।
সরিষাবাড়ী পৌরসভায় বিএনপির ফয়জুল কবির তালুকদার শাহীন ১৫ হাজার ৮৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৬০২ ভোট।
মাদারগঞ্জ পৌরসভায় বিএনপির মোশাররফ হোসেন তালুকদার লেমন ৮ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের মীর্জা গোলাম কিবরিয়া কবির পেয়েছেন ৬ হাজার ৫৫৬ ভোট। দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ ৯ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম খন্দকার খোকা পেয়েছেন ৬ হাজার ৪৬৯ ভোট। মেলান্দহ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী দিদার পাশা ৭ হাজার ৯৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল ইসলাম রহিম পেয়েছেন ৪ হাজার ৮৩০ ভোট। ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ ৭ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন সরকার পেয়েছেন ৬ হাজার ০৯০ ভোট।
নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগের প্রশান্ত রায় ১৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মতিয়ার রহমান খান পেয়েছেন ১৩ হাজার ৭০১ ভোট। মোহনগঞ্জ বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুন্নবী শেখ ৫ হাজার ৪৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন পেয়েছেন ৪ হাজার ৩৬ ভোট। দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগের স ম জয়নাল ৩ হাজার ৬৭৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল পাশা পেয়েছেন ২ হাজার ৫৮৮ ভোট। কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল হক ভঁূইয়া ৫ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বজলুর খন্দকার রহমান পেয়েছেন ৩ হাজার ৭১৫ ভোট।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মাজাহারুল ইসলাম কাঞ্চন ভূইয়া ১৬ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাজহারুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৪৯২ ভোট। কটিয়াদী পৌরসভায় বিএনপির তফাজ্জল হোসেন খান দীলিপ ১০ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৮ হাজার ৫৮৩ ভোট। ভৈরব পৌরসভায় বিএনপির মোহাম্মদ শাহীন ১২ হাজার ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফকরুল আলম আক্কাস পেয়েছেন ১১ ৭৭৬ ভোট। কুলিয়ারচর পৌরসভায় আওয়ামী লীগের আবুল হাসান কাজল ৯ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নূরুল মিল্লাত পেয়েছেন ৬ হাজার ৩৬৪ ভোট। বাজিতপুর পৌরসভায় বিএনপির এহসান কুফিয়া ৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সারুয়ার আলম পেয়েছেন ৫ হাজার ৯৫২ ভোট। হোসেনপুর পৌরসভায় বিএনপির এফএম মাহবুবুর রহমান ৫ হাজার ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল কাউয়ুম খোকন পেয়েছেন ৩ হাজার ২৫৬ ভোট। করিমগঞ্জ আওয়ামী লীগের হাজী আব্দুল কাইয়ুম ৩ হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুন পেয়েছেন ২ হাজার ৯৬৯ ভোট।
দুই পৌরসভার ফল স্থগিত
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভায় ২৮টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ২০টি কেন্দ্রে ঘোষিত ফলে বিএনপির মোঃ মজিবর পেয়েছেন ২১ হাজার ৭৭০ ভোট। আওয়ামী লীগের সিকদার মোশাররফ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৬৫ ভোট। স্থগিত ৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৩৬৮। এসব কেন্দ্রের ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফল নির্ধারিত হবে। টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ভোটকেন্দ্র ঘাটাইল উত্তর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্টের কাছ থেকে জোর করে স্বাক্ষর আদায় ও বের করে দেওয়ার অভিযোগে ভোট গণনা বন্ধ রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV