নেলসন ম্যান্ডেলার মৃত্যুর গুজব
ইউএসএনিউজনিউজ ডেস্ক: আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা মারা গেছেন বলে গতকাল গুজব রটেছিল। সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটারেও তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছিল।দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবরকে ভিত্তিহীন এবং বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। সেদেশের ক্ষমতাসীন দল এএনসির পক্ষ থেকে ওই খবরের নিন্দা জানিয়ে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বেঁচে আছেন। খবর জিনিউজ অনলাইনের। নেলসন ম্যান্ডেলার মৃত্যুর গুজব প্রসঙ্গে এএনসি মুখপাত্র জ্যাকসন মেথামবু জানিয়েছেন, এ ধরনের গুজব আফ্রিকান সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী। অন্যদিকে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের মুখপাত্র সেলো হাটাং বলেছেন, ৯২ বছর বয়সী ম্যান্ডেলা তার স্ত্রী গ্রেশা মিচেলকে নিয়ে ছুটি উপভোগ করছেন।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








