বস্টনে নিউ ইংল্যান্ড আ’লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মহাজোট সরকারের দু’বছর পূর্তি পালন
বাংলা প্রেস: গত ১৫ই জানুয়ারী বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মহাজোট সরকারের দু’বছর পূর্তি পালনার্থে এক আলোচনা সভা আয়োজিত হয় ক্যামব্রিজস্থ দারুল কাবাব রেস্তোঁরায়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু গবেষক, আওয়ামী লীগের উপদেষ্টা, বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত।

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুচনা বক্তব্য এবং পরিচালনায় আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যক্ষ আহমেদ হাসান ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য পর্যালোচনা করেন। সিনিয়র সহ-সভাপতি বিপুল কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ও সাফল্যের আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর দারিদ্র্য বিমোচনের স্বপ্নের বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টার বর্ণনা দেন।

সংগঠনের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা রাতুল বড়ুয়া বংগবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন কথায় নয়, কাজের মাধ্যমে সোনার বাংলার রুপায়নই হবে বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের সম্মান প্রদর্শন। অপর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পুণরায় সরকার গঠনের জন্য দেশে বিদেশে সকলকে বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি ডঃ সৈয়দ আবু হাসনাত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের দু’বছরের সফলতার সুদীর্ঘ্য আলোচনা করেন।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর