শীর্ষ ধনীদের গোপন সুইস ব্যাংক একাউন্ট ফাঁস করে দেয়ার ঘোষণা জুলিয়ান অ্যাসাঞ্জের
ইউএসএনিউজ ডেস্ক: এবার গোপন ব্যাংক একাউন্টের তথ্য ফাঁস করে দেয়ার ঘোষণা দিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইস ব্যাংকে খোলা বিভিন্ন দেশের খ্যাতনামাদের এসব অতি গোপন একাউন্টের হদিস প্রকাশ করা হবে উইকিলিকস ওয়েবসাইটে। মেইল অনলাইন জানায়, সুইজারল্যান্ডের সাবেক এক ব্যাংকার অতি গোপন ২০০০ ব্যাংক একাউন্টের তথ্য সম্বলিত দুটি সিডি অ্যাসাঞ্জের হাতে তুলে দিয়েছেন। গত সোমবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের সঙ্গে হাজির হয়েছিলেন জুলিয়াস বিয়ার ব্যাংকের সাবেক নির্বাহী রুডলফ এলমার। ব্যাংকটি সুইজারল্যান্ডের শীর্ষস্থানীয় একটি প্রাইভেট ব্যাংক। রুডলফের দেয়া সিডি দুটিতে ৪০ রাজনীতিক, অসংখ্য সেলিব্রেটিসহ প্রায় দুই হাজার ধনী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা রয়েছে। এরা বৃটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের ব্যক্তিত্ব। রুডলফের মতে, এ তথ্য ফাঁস হলেই ধরা পড়বে বিপুল পরিমাণ ট্যাক্স ফাঁকির ঘটনা। জানা যাবে কিভাবে এ সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে। এদিকে ব্যাংকের গোপনীয়তার নীতি ভঙ্গ করে এসব তথ্য পাচারের দায়ে আজ সুইস আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে রুডলফের। ২০০৫ সালে এ অপরাধে তিনি এক মাস কারাবন্দিও ছিলেন। ২০০৮ সালে ১৫ জনের একাউন্টের সংক্ষিপ্ত তালিকাও উইকিলিকসে দিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেন, গোপন মার্কিন কূটনৈতিক দলিলের (আড়াই লাখ) মাত্র ২ দশমিক ৩ শতাংশ উইকিলিকস ওয়েবসাইটে দেয়া হয়েছে। বাকিগুলোও ছাড়ার কাজ চলছে। ব্যাংক একাউন্টের তথ্যাবলী সপ্তাহ দুয়ের মধেই ছাড়া হবে বলে জানা গেছে।
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX