Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ থেকে খালেদা জিয়া, তারেক এবং কোকোসহ বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: January 19, 2011 | 10:50 AM

 এনা : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ থেকে অবিলম্বে সাকা চৌধুরীসহ  সকল রাজবন্দি এবং সাংবাদিক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করার পাশাপাশি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি জানানো হয়। সমাবেশ থেকে বাংলাদেশের সংগ্রামী জনতার প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয় সরকারের দমন-পীড়ন সত্বেও পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্যে। বক্তারা এ সময় অবশ্য উল্লেখ করেন যে, ভোট কেন্দ্রে আসার সময় সরকারী দলের লোকজনের সাশানী না থাকলে ৮০% পৌরসভার নেতৃত্ব আসতো বিএনপির ঘরে। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, সেইভ বাংলাদেশ মুভমেন্টের মহাসচিব ও বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আজম, বিএনপি নেতা বাবরউদ্দিন, মো: আজাদ বাকির, ফিরোজ আহমেদ, এ টি এম আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মাকসুদ এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, শ্রমিক দলের নেতা এ কে এম মোস্তফা, সিটি বিএনপির সহসভাপতি খালেক আকন্দ, সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম এ খালেক, বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক মজুমদার, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, এডভোকেট আবুল বশর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় দোয়া-মাহফিলের মাধ্যমে। মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তারেক পরিষদের সৌজন্যে কেক কাটা হয় বিপুল করতালির মধ্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV