Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবার বিশ্বের সেরা সেলিব্রিটি:পেয়েছেন বিপুল অর্থের উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 20, 2011 | 12:45 AM

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ও তার পরিবার বিশ্বের মানুষের কাছে সেরা সেলিব্রিটি। তাদেরকে কাছে পেলেই সবাই চান কিছু না কিছু উপহার হাতে তুলে দিতে। ২০০৯ সালে ওবামা ও তার পরিবার বিশ্বের বিভিন্ন নেতা বা বিশিষ্টজনের কাছ থেকে পেয়েছেন শত সহস্র ডলারের উপহার। তিনি কি কি উপহার পেয়েছেন ওই সময়ে তা প্রকাশ করে দেয়া হয়েছে। ওই উপহারগুলোর এখন ঠাঁই হবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ওবামাকে সবচেয়ে বেশি অর্থের উপহার দেয়ার তালিকায় শীর্ষে আছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ। তিনি যে উপহার দিয়েছেন তার অর্থমূল্য ১ লাখ ৯০ হাজার ডলার। এরপরেই ওবামাকে উপহার তুলে দিয়েছেন বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। তিনি দিয়েছেন একটি কলম, দাসত্ব বিরোধী একটি জাহাজের অংশবিশেষ দিয়ে তৈরি কলমদানি, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জীবনী। গর্ডন ব্রাউনের এসব উপহারের অর্থমূল্য ১৬ হাজার ৫১০ ডলার। প্রেসিডেন্ট বারাক ওবামাকে রাণী দ্বিতীয় এলিজাবেথ উপহার দিয়েছেন প্রিন্স ফিলিপের সঙ্গে নিজের একটি বাঁধানো ছবি। এর মূল্য ধরা হয়েছে ৭৭৫ ডলার। ইতালির বহুল আলোচিত প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি দিয়েছেন ক্রিস্টালের একটি টেবিল, স্বর্ণের একটি ঘড়ি এবং কাঁচের জিনিসপত্র। এগুলোর অর্থমূল্য ২৬ হাজার ৮৪৫ ডলার। ওবামা, তার পরিবারের সদস্য, ও হোয়াইট হাউজের কর্মকর্তাদের যেসব উপহার দেয়া হয়েছে ওই সময়ে তার একটি তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ওবামাকে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও উপহার দিয়েছেন সিল্কের এমব্রয়ডারি করা ওবামা পরিবারের একটি ছবি। এর মূল্য ২০ হাজার ডলার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV