ডিএসই ও সিএসইতে রোববার লেনদেন বন্ধ
ইউএসএনিউজ ডেস্ক: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য ইয়াসিন আলী আজ বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামী রোববার লেনদেন বন্ধ থাকবে। আর অতিরিক্ত লেনদেন করায় ছয়টি ব্রোকারেজ হাউস এক মাস বন্ধ থাকবে।আবার কবে থেকে লেনদেন শুরু হবে, তা ওই দিনই জানানো হবে বলেও ইয়াসিন আলী প্রেস ব্রিফিংয়ে জানান।
এর আগে, ঢাকার পুঁজি বাজারের (ডিএসই) লেনদেন ফের বন্ধ হয়ে যায়।পাঁচ মিনিটেই নির্ধারিত সার্কিট ব্রেকার অতিক্রম করে ডিএসইর সাধারণ সূচক ৫৯৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে যায়। আর এতে স্বয়ংক্রিভাবে বন্ধ হয়ে যায় লেনদেন।উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী, সূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
ঢাকার পুঁজি বাজারের (ডিএসই) লেনদেন ফের বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা ডিএসই সামনে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ ক’জন আহত হয়। পুলিশ ৫ জনকে আটক করে।
ঢাকার পুঁজি বাজারের (ডিএসই) লেনদেন ফের বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা ডিএসই সামনে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ ক’জন আহত হয়। পুলিশ ৫ জনকে আটক করে।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের