Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাক্ষাৎকারে নিউ ইয়র্কের হোন্ডা স্টার সার্চের সেরা শিল্পী সবুজ, সংগীতকে পেশা হিসেবে নিতে চাই

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: January 20, 2011 | 10:57 PM

 

মোহাম্মদ সাখাওয়াত হোসেন : ‘গানই জীবন, গানই আমর মরণ। গান নিয়েই বেঁচে থাকতে চাই। গান আমার রক্ত-মাংসের সঙ্গে মিশে আছে। গান ছাড়া এ মুহূর্তে কিছুই চিন্তা করতে পারছি না।’ একনাগাড়ে কথাগুলো বলে গেলেন নিউ ইয়র্কে সদ্যসমাপ্ত এনটিভি হিল সাইড হোন্ডা স্টার সার্চের সেরা শিল্পী খায়রুল ইসলাম সবুজ। প্রবাসের ৮ মাসের জীবনে এটা ছিল তার সবচেয়ে বড় পাওনা। প্রবাসের প্রতিশ্রুতিশীল তরুণ এ কণ্ঠশিল্পী সমপ্রতি এক সাক্ষাৎকারে বলেন তার সাফল্যগাথা, ভবিষ্যৎ পরিকল্পনা ও গান নিয়ে তার স্বপ্নের কথা। দৃঢ় মনোবল, কঠিন অধ্যবসায় তাকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি মনে করেন। বাবা-মা’র অনুপ্রেরণা তাকে সংগীত জগতে আসতে অনুপ্রাণিত করে। মানুষের ভালবাসা তো অবশ্যই। সংগীতকে পেশা হিসেবে নিতে আগ্রহী সবুজ। কিন্তু প্রবাসে সেটা কতটুকু সম্ভব তাকে তা সব সময় ভাবিয়ে তুলছে। প্রবাসের জীবন যে এত কঠিন, প্রবাসে আসার আগে তার এ সম্পর্কে ধারণা ছিল না। মানিকগঞ্জের সাটুরিয়ার ছেলে খায়রুল ইসলাম সবুজ গত বছরের ৫ই মে ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় আসেন। মেজ ভাই আজম হোসেনের সঙ্গে জ্যামাইকার রিচমন্ড হিলে থাকেন। কাজ করছিলেন বার্গার কিংয়ে। কিন্তু হিল সাইড হোন্ডা স্টার সার্চের প্রতিযোগিতায় অংশগ্রহণকালে কাজে অনিয়মের কারণে তার চাকরিটিও চলে যায়। এরপর আর কোন কাজে ঢোকেননি। সবুজ নিজ এলাকা মানিকগঞ্জ থেকে এসএসসি পাস করার পর বাবার ইচ্ছা ও অনুপ্রেরণায় ঢাকায় বাংলাদেশ সংগীত মহাবিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে আই মিউজ পাস করেন। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পাশাপাশি মতিঝিলস্থ বুলবুল ললিতকলা একাডেমী থেকে সংগীতের ওপর ৫ বছরের কোর্স সম্পন্ন করেন। পরে নজরুল ইনস্টিটিউটের ধানমন্ডি শাখা থেকে সংগীতের ওপর আরও দু’বছরের কোর্স করেন। তিনি ইন্দ্রমোহন রাজবংশী প্রতিষ্ঠিত বাংলাদেশ লোকসংগীত পরিষদে ৮ বছর সংগীতচর্চা করেন। সবুজ ২০০০ সালে বিটিভি ও বাংলাদেশ বেতারের বি গ্রেডের তালিকাভুক্ত শিল্পী হিসেবে জায়গা করে নেন। বিটিভি ও বাংলাদেশ বেতার ছাড়াও বিভিন্ন প্রোগ্রামে পেশাদার শিল্পী হিসেবে সংগীতাঙ্গনে সেবা দিয়ে আসছিলেন। এভাবেই কেটে যাচ্ছিল তার জীবন। অবশেষে ২০০৯ সালে ডাক এলো স্বপ্নের দেশ আমেরিকার। সবুজ বলেন, এখানে আসার পর সম্মুখীন হই ভিন্ন অভিজ্ঞতার। রক্ত-মাংসের সঙ্গে মিশে থাকা সংগীতচর্চায় সাময়িক ছেদ পড়ে। কষ্টে যখন ছটপট করছিলাম তখনই এনটিভির হিলসাইড হোন্ডা উৎসব ডটকম স্টার সার্চ প্রতিযোগিতা ২০১০-এর খবর জানতে পারি। সঙ্গে সঙ্গেই অংশ নেয়ার সিদ্ধান্ত নিই। প্রবাসের বিরল সেই প্রতিযোগিতায় দর্শকদের ভোট আর বিচারকদের রায়ে নির্বাচিত হই সেরাকণ্ঠ হিসেবে। সবুজ সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, কি যে ভাল লাগছে সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি গাইতে চাই, প্রাণ খুলে গাইতে চাই। আমি প্রবাসী বাঙালিদের কাছে কৃতজ্ঞ। আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ। এনটিভির ইউএসএ প্রধান প্রযোজক আবীর আলমগীর, জনপ্রিয় অভিনেতা, বর্তমানে নিউ ইয়র্ক প্রবাসী টনি ডায়েসসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবুজ বলেন, বাংলাদেশের মতো বাংলা সংগীতচর্চার এত বড় ক্ষেত্র এখানে নেই। তারপরও পেশা হিসেবে নিতে চাই সংগীতকে। সঙ্গীত নিয়েই থাকতে চাই। সবুজরা ৩ ভাই, ১ বোন। তিনি সবার ছোট। মা বড় ভাইয়ের সঙ্গে দেশে বসবাস করছেন। মেজ ভাই আর বোন নিউ ইয়র্ক প্রবাসী। বাবা ২০০৯ সালে মারা গেছেন। তিনি জানান, তার মা বর্তমানে অসুস্থ। অসুস্থ মাকে দেখার জন্য ২০শে জানুয়ারি দেশে আসছেন। ৩ মাস দেশে থাকার ইচ্ছা আছে। এ সময় অসুস্থ মায়ের শেষ ইচ্ছা পূরণে জীবনসঙ্গিনী বেছে নেয়ার কাজটিও সেরে নেবেন সবুজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV