পালকি সিনেমাটিক ড্রামা সত্যিই এক অনবদ্য সৃষ্টি : আয়োজক ও উপস্থিত দর্শকদের বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নাটকটির গ্র্যান্ড স্পন্সর পিপলএনটেক সিইও আবুবকর হানিপ’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক (BAAI) নিবেদিত নাটক-‘পালকি’। গত ১৯-২০শে আগষ্ট (শনি এবং রবিবার) দুই দিনে মোট চারটি শো মঞ্চস্থ হয়েছে ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা কলেজের আর্নেষ্ট কালচারাল সেন্টারে। শনিবার সন্ধ্যা পাঁচটায় এবং আটটায়, রবিবার বেলা তিনটা এবং ছয়টায় মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
“ঘুড়ি” এবং “ঢেউ” এর দারুন সাফল্যের পর বাই এর তৃতীয় পরিবেশনা “পালকি”কে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল ভার্জিনিয়াসহ বিভিন্ন স্টেটে। নাটকটির স্ত্রীপ্ট লিখেছেন সফি দেলোয়ার কাজল এবং পরিচালনা করেছেন কামরুল খান লিঙ্কন, কোরিওগ্রাফার রুমা খান। এছাড়া নাটকটির প্রযোজনা করেছে কল্পনা পারফরমিং আর্টস গ্রুপ এর এ্যান্ডি কারলুশিও ও জোনাথন কোকোতাজলো কাজ করেছেন স্টেজ ম্যানেজার ও ডিরেক্টর অব আর্টস হিসেবে। প্রধান কিছু চরিত্র; পালকি হিসেবে ছিলেন সামারা এলাহি, শিমুল ছিলেন অদিতি চৌধুরি সহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন বিশিষ্টজন যেমন রমি মুহম্মদ, তাহসিন আলি, শফিকুল ইসলাম, প্রনব বড়ুয়া, এমা খান, এম্বার ইরেম খান, লিটন খান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে এবং চাকরির সুযোগ সৃষ্টি করে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের জীবনমান পরিবর্তনে সহায়তা প্রদান ও উত্তর আমেরিকাতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে
ব্যাপক ভুমিকার জন্য সম্মাননা প্রদান করা হয় নাটকটির গ্র্যান্ড স্পন্সর পিপলএনটেক এর সিইও প্রকৌশলী আবুবকর হানিপকে। এছাড়া সম্মাননা দেয়া হয় প্লাটিনাম স্পন্সর প্রখ্যাত ইকোনমিস্ট, ইন্টারন্যাশনাল বিজনেস রিভিউয়ার ও পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. ফয়জুল ইসলামকে। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন; কিছু পাবার আশায় কিছু করি না। তবু যেকোনো সম্মাননা আমার অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয় অনেকগুণ। BAAI আয়োজিতপালকি নাটকটি সত্যি এক অনবদ্য সৃষ্টি। প্রবাসী বাংলাদেশি আমেরিকান নতুন
প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের শাশ্বত সম্পর্কগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে BAAI এর এ উদ্যোগ অনন্য। আমি ধন্যবাদ জানাতে চাই নাটকটির রচয়িতা শফি দেলওয়ার কাজল, পরিচালক লিংকন খান এবং এই সিনেমাটিক ড্রামা এর সাথে যুক্ত প্রত্যেকটি মানুষকে; ধন্যবাদ আমাদের পিপলএনটেক এর সহকর্মীদের যারা এতো সুন্দর একটি পার্টনারশিপ তৈরিতে সাহায্য করেছেন। এই ইভেন্ট থেকে আমরা র্যাফল ড্র এর মাধ্যমে একজন প্রবাসী বাংলাদেশীকে ৪,০০০ ডলার আইটি ট্রেনিং স্কলারশিপও অফার করার উদ্যোগ নিয়েছি।
আমরা সবসময়ই চেষ্টা করি এ ধরনের সুন্দর আয়োজনের সাথে থাকতে। শুধুমাত্র বাংলাদেশীদের জন্য আমরা পিপলএনটেক শুরু করলেও বর্তমানে বিশ্বের ৪০ টিরও বেশি দেশের মানুষ আমাদের কাছ থেকে আইটি প্রশিক্ষণ ও চাকরি সেবা পাচ্ছে। আমরা ইতোমধ্যে ৫০০০ এরও বেশি বাংলাদেশী মানুষকে চাকরি দিতে সহায়তা করেছি যারা অতীতে ২০ হাজার ডলার আয় করতো তারা এখন ৮০ হাজার থেকে ২ লক্ষ ডলার বাৎসরিক আয় করে আমেরিকান উন্নত জীবনমান উপভোগ করছে।
আপনারা সবাই জানেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি অনুরোধ জানাই আমরা যারা সামর্থবান আছি তারা যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং দেশকে সহায়তা করি এই বন্যা পরিস্থিতি মোকাবিলায়।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature