নিউইয়র্কে ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’-এ প্রধান বিচারপতি এস কে সিনহা আসছেন না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শেষ মুহূর্তে নিউইয়র্কে ১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’-এ আসার কর্মসূচি বাতিল করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ২৫ আগস্ট আয়োজকদের ই-মেইল বার্তায় ঢাকা থেকে এসকে সিনহা নিজেই তার কর্মসূচি বাতিলের তথ্য জানিয়েছেন। হোস্ট কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ২৬ আগস্ট শনিবার রাতে এ সংবাদদাতাকে এ তথ্য নিশ্চিত করেছেন। জুয়েল উল্লেখ করেন, ‘কি কারণে তার সফরসূচি বাতিল হয়েছে তা জানি না। তবে তিনি আসছেন না বলে আমাদের অবহিত করেছেন।’
আগের কর্মসূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধনী দিবসের কর্মসূচিতে যোগদানের পরই রাতে জাপানের উদ্দেশ্যে তার নিউইয়র্ক ত্যাগের কথা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালে ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’র কর্মকর্তাগণের সাথেও মতবিনিময় করতে পারেন। এই সম্মেলনের প্রধান অতিথি হচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।
নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত ইয়র্ক কলেজ প্রাঙ্গন ও সংলগ্ন মাঠে উত্তর আমেরিকা তথা সমগ্র বিশ্বের সিলেট ভাষাভাষী মানুষের এ মিলন মেলায় অতিথির তালিকায় আরো রয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীর উত্তম, সিলেটের নারী শিক্ষার অগ্রদূত অধ্যক্ষা (অব:) হোসনে আরা আহমেদ, বাংলাদেশের রেড μিসেন্ট এর চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি, এম. তোফায়েল
সামি, কেপিএমজি রহমান এন্ড রহমান এর পার্টনার আব্দুল হাফিজ চৌধুরী, মেজর জেনারেল (অব:) আজিজুর রহমান বীর উত্তম, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে মোমেন, গ্রীন ডেল্টা ইন্সরেন্স এর উপদেষ্টা নাসির এ চৌধুরী, প্রাক্তন উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ড: আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, বেসরকারি সাহায্য সংস্থা এফআইডিভিপি প্রধান যেহীন আহমেদ, বেসরকারি সাহায্য সংস্থা সীমান্তিক
প্রধান ড: আহমেদ আল কবীর, কর্নেল (অব:) আব্দুস সালাম বীর প্রতীক, চা ব্যবসায়ী ও সমাজকর্মী সাফফান চৌধুরী, নতুন প্রজন্মের আন্তর্জাতিক নারী ব্যক্তিত্ব ফারহানা চৌধুরী,ইঞ্জিনিয়ার হাবিব আহসান প্রমুখ। এ সম্মেলনে যোগদানের জন্যে ভারত, যুক্তরাজ্য, কানাডা, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বসবাসরত জালালাবাদবাসীদের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে রয়েছে ‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা।’ কর্মকর্তারা হলেন বদরুল হুসেইন খান-সভাপতি, জুয়েল চৌধুরী-সাধারণ সম্পাদক, ডাঃ জিয়াউদ্দিন আহমেদ-আহবায়ক এবং সদস্য-সচিব হচ্ছেন মিজানুর রহমান চৌধুরী। সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.worldsylhetconvention.com এই ওয়েবসাইট ভ্রমণ করেও।
এ উপলক্ষে জোর প্রস্তুতি চলছে। হযরত শাহজালাল (র:) এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্য অনুযায়ী সবকিছুর প্রস্তুতি চলছে। বিশেষ করে প্রবাস প্রজন্মকে সিলেটের ইতিহাস-ঐতিহ্য তথা হাজার বছরের ঐতিহ্যমন্ডি বাঙালি সংস্কৃতি সম্পর্কে সম্যক একটি ধারণা প্রদানের ব্যাপারে সকলেই আন্তরিক অর্থে সচেষ্ট রয়েছেন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ