মানুষকে সুখী করে রাগ এবং ঘৃণার প্রকাশ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাধারণত যেসব মানুষ হাসিখুশি থাকে তাদের সুখী বলে মনে করা হয়। আসলেই কি মানুষ হাসিখুশি থাকলেই সুখী হয়? কিন্তু গবেষকরা বলছেন, শুধু হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয় না। অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ করেও মানুষ সুখী হতে পারে। নতুন একটি গবেষণায় বলা হয়েছে, মানুষ যখন তার আবেগ এবং ইচ্ছা প্রকাশ করতে পারে তখনই মানুষ সুখী হয়। এ আবেগ কিংবা অনুভূতি সবসময় সুখকর নাও হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের উপর পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, জার্মানি,ঘানা, ইসরায়েল, পোল্যান্ড এবং সিঙ্গাপুরের প্রায় ২৩০০ মানুষের উপর এ জরিপ চালানো হয়েছে। এ গবেষণার দলনেতা এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মায়া তামির বলেন, “আপনার মনে যদি কোন অনুভূতি জমা হয়, তাহলে সেটি প্রকাশ করে ফেলাই ভালো। সেটা সুখকর কোন অনুভূতি নাও হতে পারে।” গবেষকরা বলেছেন, মানুষ তাদের সুখ কিভাবে পরিমাপ করে সে বিষয়টি তারা গবেষণার সময় অনুধাবনের চেষ্টা করেছেন। তখন গবেষকরা দেখেছেন নেতিবাচক ভাবে মনের ভাব প্রকাশের মাধ্যমেও অনেকে সুখী হয়। এক্ষেত্রে রাগ এবং ঘৃণা প্রকাশের বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে। গবেষক আনা আলেক্সানড্রোবা বলেন, “রাগ এবং ঘৃণা এ দুটো বিষয় সুখের সাথে একত্রে মিশে আছে। কিন্তু অন্য যেসব নেতিবাচক অনুভূতি আছে যেমন: ভয়, বিষাদ এবং উদ্বেগ এসব বিষয় সুখের ক্ষেত্রে কতটা কাজ করে সে বিষয়ে কোন ধারণা পাওয়া যায়নি।” গবেষকরা বলছেন পাশ্চাত্যের মানুষ সবসময় ভালো অনুভূতিগুলো উপভোগ করতে চায়। তারা ভালো থাকলেও মনে করে, তাদের আরো ভালো থাকা উচিত। সুখের বেশি তাড়না তাদের আরো কম সুখী করে। সূত্র: বিবিসি বাংলা
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি