Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের রেডিওতে সরকারী-বেসরকারী সংস্থার বিজ্ঞাপণ বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: January 22, 2011 | 2:30 AM

 এনা : যুক্তরাষ্ট্রের রেডিওতে সরকারী প্রতিষ্ঠান, শ্রমিক ইউনিয়ন এবং অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ প্রদানের হার ২০০৯ সালের তুলনায় গত বছর ৪১.৭% বেড়েছে। এসব সংস্থা মোট ২০ লাখ ৪০ হাজার ২৯১ টি বিজ্ঞাপণ দিয়েছে ২০১০ সালে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ১৪ লাখ ৩৯ হাজার ৮৬৮। এ ৩টি গ্রুপ হচ্ছে গত বছর রেডিওতে বিজ্ঞাপণ প্রদানকারীদের পঞ্চম বৃহত্তম, আগের বছর ছিল দশম স্থানে। যুক্তরাষ্ট্রের মিডিয়ায় বিজ্ঞাপণ নিয়ে গবেষণারত প্রতিষ্ঠান ‘মিডিয়া মনিটর’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ড্যুইট ডগলাস বলেছেন, দিন যত যাচ্ছে ততই সরকারী সংস্থাগুলোর বিজ্ঞাপণ বাড়ছে বিভিন্ন মিডিয়ায়। এমনকি ফ্লুর টিকা প্রদানে সর্বসাধারণকে আগ্রহী করতেও তারা রেডিও-টিভিতে বিজ্ঞাপণ দিচ্ছেন। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট প্রদত্ত এক রুলিংয়েও যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলো স্বাধিকার পেয়েছে তাদের বক্তব্য ব্যাপকভাবে রেডিও-টিভিতে প্রচারের। মি. ডগলাস আরো বলেছেন, গাইকো ইন্স্যুরেন্স কোম্পানী গত বছরও সবচেয়ে বেশী বিজ্ঞাপণ দিয়েছে-যার পরিমাণ ২২ লাখ। কসমেটিক্স কোম্পানীর বিজ্ঞাপণ স্থান পেয়েছে অষ্টম, আগের বছর ছিল ১৪। অর্থনৈতিক পরিস্থিতি ভাল হলেই সৌন্দর্য বৃদ্ধিকারী দ্রব্যের বিজ্ঞাপণ বাড়ে বলেও মি. ডগলাস উল্লেখ করেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV