Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেয়া টেরি জোন্সের বৃটেন প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: January 22, 2011 | 2:53 AM

 বাংলা প্রেস, লন্ডন থেকে: গত বছর ৯/১১-এর বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেয়া সেই আলোচিত ও বিতর্কিত যাজক টেরি জোন্সের বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন সরকার।  দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

 

 

গত বছর উক্ত যাজকের পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণার সিদ্ধান্তে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বৃটেনের উগ্র ডানপন্থী সংগঠন �ইংল্যান্ড ইজ অওয়ার্স� তাদের এক সভায় বক্তব্য দিতে টেরি জোন্সকে আমন্ত্রণ জানায়। বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মূখপাত্র জানান, সব ধরণের চরপন্থার বিরোধী তার সরকার। এ কারণেই টেরি জোনসের বৃটেন সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে।তিনি বলেন, টেরি জোন্সের বিভিন্ন মন্তব্যই তার অগ্রহণযোগ্য আচরণের প্রমাণ।বৃটেনে আসতে পারা একটি সুযোগ কিন্তু এটা কারো অধিকার নয় বলে উল্লেখ করে তিনি বলেন, যার উপস্থিতি দেশের মানুষের জন্য কল্যাণকর নয়, তাকে দেশে ঢুকতে দিতে রাজি নয় সরকার।বৃটিশ সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন ওই যাজক। তিনি বলেন, তার সফর বৃটেনর জন্য লাভজনক হতে পারে। ইংল্যান্ডের আইন ভঙ্গ করার কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ইজ আওয়ডার্সের আমন্ত্রণে তাদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াসহ বৃটেনে ইসলামের বিকাশ ও মসজিদ নির্মাণের বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ সমাবেশে জোন্সের যোগ দেয়ার কথা ছিল। সরকারের এ সিদ্ধান্তে তারা হতাশ বলে জানায় সংগঠনটির সভাপতি বেরি টেইলর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV