যুক্তরাষ্ট্রে অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান:এক দিনে ১২৭ গ্রেফতার
বাংলা প্রেস,নিউইংল্যান্ড থেকে : যুক্তরাষ্ট্রে আকস্মিক এক অভিযানে এফবিআই ১২৭ জনকে গ্রেপ্তার করেছে। সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্যদের খুজঁতে তাদের এই অভিযান বলে ধারনা করা হচ্ছে। ম্যাসাচুসেটস,কানেকটিকাট,রোড আইল্যান্ড, নিউইয়র্ক ও নিউ জার্সি উত্তরপূর্বাঞ্চলীয় কয়েকটি স্টেটের বিভিন্ন এলাকায় গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার আকস্মিক অভিযান চালিয়ে এই ধরপাকড় করা হয়।

অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)-এর ইতিহাসে এটিই অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত একদিনের অভিযানে সবচেয়ে বেশিসংখ্যক গ্রেপ্তারের ঘটনা। ব্রুকলিনে এক সংবাদ সম্মেলনে হোল্ডার বলেন, অপরাধী চক্রের মূলোৎপাটন ও অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে আমরা ওয়াদাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা ও হুমকি দেওয়াসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। অবশ্য কয়েকজন সাবেক অপরাধীর কাছ থেকে তথ্য পাওয়াতেই এই বিপুল সংখ্যক সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের