নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে ঈদ পুনর্মিলনী। ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে গত ৩ সেপ্টেম্বর রেরাববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেক ও সহ সভাপতি মানিক আহমদের পর্যায়ক্রমিক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রইছ আলীর পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাসুম নূর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস
উদ্দিন, সাবেক সভাপতি এস এম জলিল, সাংগঠনিক সম্পাদক জনার্ধন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম, নাহিদা
আলী, তামান্না আক্তার, তাইয়িবা জলিল, তাহরিয়া জলিল, ফৌজিয়া ইসলাম, ওয়ালিদ, এমাদ উদ্দিন হেলাল, মারুফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধসহ পূর্ণ অধিকারসহ তাদের পুনর্বাসনের আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাকিব আলী। দো’য়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব ও
সমিতির উপদেষ্টা মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা এবং টেক্সাস ও বাংলাদেশে বন্যায়
ক্ষতিগ্রস্তদেরসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার দোয়া করা হয়। অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে একে অন্যের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভিন্ন এক আমেজ সৃষ্টি হয়। সভায় বিপুল উপস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ