Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 23, 2011 | 12:23 AM

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, গত কিছুদিন যাবত আমরা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি, বিএনপি জামাত চক্রের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত একটি ষড়যন্ত্রকারী চক্র, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভ্যন্তরে লুকিয়ে থাকা খুনী মোশতাক – জিয়া চক্রের এজেন্ট হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জন্মলগ্ন থেকেই এ চক্রটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে দলের বিরুদ্ধে, ত্যাগী নেতা কর্মীদের বিরোদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে এবং প্রবাসে যুক্তরাষ্ট্র আওয়াম লীগের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অত্যন্ত পরিক্ষিত ও জনপ্রিয় নেতা, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীকে টারগেট করেছে। নিজাম চৌধুরী বিগত ২২ বছর যাবত অত্যন্ত কঠোর পরিশ্রম করে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এ প্রবাসে উজ্জিবীত রাখার বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এক এগারোর পরে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে জাতিসংঘে, ইউএসএ কংগ্রেস, সিনেট ও ষ্টেট ডিপার্টমেন্টে সার্বক্ষণিক লবিং করেছেন নিজাম চৌধুরী। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারে মহাজোট সরকারকে সহযোগীতা করার জন্য গত ১৭ সেপ্টেম্বর  ইউএস ষ্টেট ডিপার্টমেন্টের সাথে নিজাম চৌধুরী এক দীর্ঘ বৈঠকে মিলিত হন। যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, দেশে এবং প্রবাসে আওয়ামী লীগ কে দূর্বল করতে চায় তারাই বিএনপি জামাতের টাকায় হাজার হাজার ডলার খরচ করে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মিথ্যা সংবাদ ছাপিয়ে জনগনকে, আওয়ামী লীগের অগণীত নেতা-কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শত শত নেতা কর্মীরা এ জঘন্য মিথ্যাচারের কঠোর প্রতিবাদ জানাচ্ছে। ১/১১ পরে যারা জননেত্রী শেখ হাসিনার মুক্তি চায় নাই, যারা প্রকাশ্যে বলেছে জননেত্রী কখনো জেল থেকে বের হতে পারবেন না তারাই আজ দলের বিরুদ্ধে, ত্যাগী-নেতা কর্মীদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবো। ষড়যন্ত্র করে পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপিয়ে আমাদের স্তব্ধ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক মুক্তি আন্দোলন। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১-এর একজন অকুতোভয় সৈনিক হিসেবে নিজাম চৌধুরীকে সামনে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো। জয় আমাদের হবেই।প্রেস বিজ্ঞতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV