Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

ফেসবুকের তহবিলে দেড়শ’ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 23, 2011 | 12:39 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে ফেসবুক। এর ফলে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের বাজারমূল্য দাঁড়াল ৫ হাজার কোটি ডলার। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এ কথা জানায়।খবর রয়টার্স অনলাইনের।ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড এবার্সম্যান বলেন, আমাদের ব্যবসা ভালোই যাচ্ছে। নতুন মূলধন সংগ্রহের মাধ্যমে ফেসবুকের আর্থিক সক্ষমতা বাড়াতে পেরে আমরা সন্তুষ্ট। নতুন এ বিনিয়োগ ব্যবহার করে ফেসবুকের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।সংগ্রহ করা এ অর্থের মধ্যে ১০০ কোটি ডলার এসেছে ফেসবুকের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিদেশি গ্রাহকদের কাছ থেকে। বাকি ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে রাশিয়ার সংস্থা ডিজিটাল স্কাই টেকনোলজিস ও গোল্ডম্যান স্যাকস নিজে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ