যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মূল স্রোতে ফেরাতে দ্বিতীয় মেয়াদেও লড়বেন ওবামা
বাংলা প্রেস,নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো দু’বছর বাকি। দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের হিসেব কষতে শুরু করেছেন বারাক ওবামা।সম্প্রতি জনমত জরিপের ফলাফল তাঁর পক্ষে কথা বলায় তিঁনি এ হিসেব নিকেশ শুরু করেন। ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার তাঁর মুখপাত্র রবার্ট গিবস এমন ইঙ্গিত দিয়েছেন। গিবস জানান, অর্থনীতিকে মূল স্রোতে ফেরাতে অনেক ক্ষেত্রেই সফল হয়েছি আমরা। আমি মনে করি, প্রেসিডেন্ট এ ধারা অব্যাহত রাখতে চাইবেন। আগামী কয়েক মাসের মধ্যেই ওবামা প্রার্থিতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

২০১২ সালের নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।ওবামার নিজ শহর শিকাগোতে তাঁর নির্বাচনী প্রচারের মূল দপ্তর স্থাপনসংক্রান্ত পরিকল্পনার খুঁটিনাটি ইতিমধ্যেই সেরে ফেলেছেন কর্মকর্তারা। হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করার জন্যই এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছেন ওবামা। তিনি হোয়াইট হাউসের রাজনৈতিক দপ্তর বন্ধ করে তাঁর ডেপুটি চিফ অব স্টাফ জিম মেসিনাকে প্রচারাভিযান পরিচালনার জন্য পাঠানোরও পরিকল্পনা করছেন। মেসিনার সহযোগী হিসেবে থাকবেন ডেমোক্র্যাটকর্মী জুলিয়ানা স্মুট এবং জেনিফার ও’মালে ডিলন। নিউইয়র্ক টাইমস প্রথম এসব পরিকল্পনার ব্যাপারে প্রতিবেদন করে।যদিও নির্বাচনের এখনো প্রায় দুই বছর বাকি এবং বিরোধী রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী কে হবেন সে সম্পর্কেও ওবামার কোনো ধারণা নেই। গিবস জানিয়েছেন, ওবামা আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করলেও তাঁর মূল মনোযোগ থাকবে দেশ পরিচালনার দিকেই।মহামন্দার সময়ের সঙ্গে লড়াই, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সংহত করার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে দ্বিতীয়বার ভোটযুদ্ধে নামতে চান ওবামা। তিনি তাঁর আলোচিত স্বাস্থ্যসেবা সংস্কার বিলকেও নির্বাচনী হাতিয়ারে পরিণত করতে চান।বিপরীতে রিপাবলিকানদের নির্বাচনী হাতিয়ার হবে দেশে বেকারত্বের হার। বর্তমানে ৯ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া সরকারি খরচ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দেউলিয়া করে দেওয়ার অভিযোগও তুলবে তারা।তবে সম্প্রতি বিভিন্ন সরকারি তথ্যে দেখা যায়, খুব ধীরে হলেও বেকারত্বের হার কমছে। এ ছাড়া অন্তত দুটি জনমত জরিপে দেখা গেছে, ওবামার জনপ্রিয়তাও বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এনবিসি পরিচালিত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়াদের ৫৩ শতাংশ ওবামার কাজে সন্তুষ্ট। গত ডিসেম্বরের তুলনায় এ হার আট শতাংশ বেশি। এনবিসি-ওয়াশিংটন পোস্ট পরিচালিত জরিপে এ হার ৫৪ শতাংশ, যা আগের তুলনায় ৫ শতাংশ বেশি।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি