Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকাস্থ বাংলাদেশী চেম্বার অব কমার্স’র উদ্বেগ: প্রবাসী বিনিয়োগকারীরাও শেয়ার কেলেংকারীর শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: January 24, 2011 | 10:49 AM

 এনা : বাংলাদেশের শেয়ার বাজারে নজিরবিহীন ধস নামার ঘটনায় প্রবাসী বিনিয়োগকারীরাও হতাশা ব্যক্ত করেছেন। আমেরিকা প্রবাসী বিনিয়োগ ব্যবসায়ীদের পক্ষে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারী নাইম টুটুল এক বিবৃতিতে ২৩ জানুয়ারি বলেছেন, অর্থনৈতিক সেক্টরের কর্মকর্তাগণের অদূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের জন্যে ৯৬ সালেও একবার এ ধরনের ধস নেমেছিল। এবারও ঘটলো এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এ দুটি সময়েই রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। দেশ চালনায় ব্যর্থতার দায় যেমন আওয়ামী লীগ এড়াতে পারছে না, তেমনিভাবে শেয়ার বাজারে এই বিরাট কেলেংকারির দায়ও অন্যের ঘাড়ে তারা চাপাতে পারছে না। বিবৃতিতে অর্থ উপদেষ্টার কঠোর সমালোচনা করে অবিলম্বে এহেন পরিস্থিতির জন্যে দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করা হয়েছে। তারা বলেছেন, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীরাও ঢাকার শেয়ার কেলেংকারির চরম শিকার। এহেন অবস্থায় প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারাতে বসেছেন। এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ-আমেরিকা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল, চেম্বার অব কমার্সের নেতা হাসানুজ্জামান হাসান, ফ্লোরিডাস্থ বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান পৃথক পৃথক বিবৃতিতে ঢাকার শেয়ার মার্কেটে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV