ওয়াশিংটন ফোবানার অগ্রগতি নিয়ে ভার্জিনিয়া অফিসে বৈঠক
ওয়াশিংটন ডিসিতে আগামী ফোর্থ জুলাই উইকেন্ডে অনুষ্ঠিতব্য ফোবানার অগ্রগতি নিয়ে এক বৈঠক গত ১৬ জানুয়ারি ফোবানার লীজবার্গ পাইক, ভার্জিনিয়া অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোবানা ২০১১ এর কনভেনার জি আই রাসেল। সভা পরিচালনা করেন ফোবানার চীফ প্যাট্রন সাদেক এম খান। সভায় বাংলাদেশের বিশিষ্ট যাদুকর এস রহমান, পিপল এন্ড টেক এর কর্ণধার আবু হানিফ, রফিক পারভেজ, আমর ইসলাম, রেজা মুগনী, ইমরুল আহসান হাবীব, সালাউদ্দীন, সোহরাব হোসাইন, শেখ রাব্বানী, আবদুল্লাহ হাসান জুবায়ের, সুমন, বাবুল হাসান, মুনির পাটোয়ারি সহ ফোবানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন তিনদিনব্যাপী ফোবানা সম্মেলনকে জমজমাট করার লক্ষ্যে সম্মেলনের প্রধান অতিথি ও শিল্পী নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠক শেষে যাদুকর এস রহমান সভায় উপস্থিত দর্শকদেরকে বিভিন্ন যাদু পরিবেশন করে মুগ্ধ করেন। উল্লেখ্য, বাংলাদেশে যাদুকর জুয়েল আইচ এর পরে যাদুকর এস রহমান দেশে বিদেশে যাদু পরিবেশন করে বিশেষ সুনাম অর্জন করেছেন।আসন্ন ফোবানা সম্মেলনে তিনি যাদু পরিবেশন করবেন বলেও সভায় আশা প্রকাশ করা হয়। বৈঠক শেষে ফোবানার কর্মকর্তাবৃন্দ, যাদুকর এস রহমান, আবু হানিফ সহ অন্যান্যদেরকে নিয়ে আসন্ন ফোবানার ভেন্যু পরিদর্শন করেন। ভেণ্যু পরিদর্শন শেষে যাদুকর এস রহমান সহ অন্যান্যরা ফোবানা সম্মেলনের ভেন্যু নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








