Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে হতে হবে আন্তর্জাতিক মানের-বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 24, 2011 | 1:13 PM

ইউএসএনিউ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে এ বিচার পদ্ধতি অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ এবং  আন্তর্জাতিক মানের হতে হবে। আর দোষী ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। যুদ্ধের সময় যারা শিশু-কিশোর ছিল, এ বিচারে তাদের জড়িত করার ব্যাপারে আন্তর্জাতিক মানদণ্ডের দিকে লক্ষ্য রাখতে হবে।নিরপরাধ ব্যক্তিদের যাতে কোনভাবে জড়ানো না হয়, সেদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক দৃষ্টি রয়েছে। গতকাল সকালে খুলনা ক্লাবে ‘আমেরিকা সপ্তাহ’ উদ্বোধন-পূর্ব সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মরিয়ার্টি আরও বলেন, আন্তর্জাতিক শান্তি রক্ষাকারী অভিযানে বাংলাদেশের অবদান এক নম্বরে। এ ছাড়া পাকিস্তান ও হাইতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ তার দক্ষ হাত বাড়িয়ে সহায়তা দিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। আমাদের মধ্যে একটি  দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা উন্নয়ন সহায়তা হিসেবে ৫৮০ কোটি ডলারের বেশি প্রদান করেছি। বাংলাদেশ সহায়তা-চালিত অর্থনীতি থেকে বাণিজ্য চালিত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার  সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০১০ সালে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর লাখ লাখ বাংলাদেশীর জীবিকা নির্ভর করে। আমরা এই দৃঢ় অংশীদারিত্ব বজায় রাখতে চাই। আর বাংলাদেশের  সব নাগরিকের জন্য উন্নততর ও সমৃদ্ধতর ভবিষ্যতের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চাই।মরিয়ার্টি বলেন, বাংলাদেশের মতো কেন্দ্রীভূত এমন একটি দেশে জাতীয় উন্নয়ন বলতে বোঝায় এর সব এলাকার সমষ্টিগত উন্নয়নকে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অন্যান্য অঞ্চলের মতো খুলনাকেও সামনে এগিয়ে যেতে হবে। এখানে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর যথাযথ ব্যবহার করে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে খুলনা তার উদ্যোগী মনোভাব ও অভিনবত্বের বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, ইউএসএআইডি’র মিশন পরিচালক ডেনিস রলিন্স।
সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খুলনা ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে এখানে যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও এর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ৫০টিরও অধিক বুথ রয়েছে। বুথগুলো গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা এবং ২৫ ও ২৬শে জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এখানের সব অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশ করা যাবে।তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সকালে মেলায় দর্শনার্থীদের মাঝে ডিভি সংক্রান্ত তথ্য উপস্থাপন, দুপুরে সিসিমপুর নাটিকা প্রদর্শন, বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া খুলনা ক্লাবে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV