Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘের ৭২তম অধিবেশন শুরু : ৬৭ সদস্যের টিম নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 12, 2017 | 4:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিরোস্ল্যাভ ল্যাজকাকের হাতে হাতুড়ি (গ্যাভেল) হস্তান্তরের মাধ্যমে বিদায় নিলেন ৭১তম অধিবেশনের সভাপতি পিটার থমসন। ১১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ তথা এসডিজি বাস্তবায়িত করতে যথাসাধ্য মনোযোগী হবার সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের এ প্রক্রিয়ার সমন্বয় করেন মহাসচিব অ্যান্তোনিয়ো গুটিরেজ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে ৭২তম সাধারণ অধিবেশন। 

General Assembly Seventy-first session
98th plenary meeting.
1. Minute of silent prayer or meditation
2. Closing of the seventy-first session of the General Assembly.
Handing over the gavel

বিদায়ী ভাষণে পিটার থমসন তার এক বছর মেয়াদি দায়িত¦ যথাযথভাবে পালনে কতটা সফল হয়েছেন, তার আলোকপাতকালে বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের স্বার্থে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মানসিকতা রাখতে হবে। সকলকেই পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে আশংকা করা হচ্ছে, তা থেকে বিশ্বকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার বিকল্প নেই।’ ‘এসডিজি অর্জনের পথ সুগম করতেই উদ্ভাবনী মেধাকে গুরুত্ব দিতে হবে, তথ্য-প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করে জলবায়ুকে মানব-উপযোগী রাখতে হবে’-উল্লেখ করেন পিটার থমসন। পিটার বলেন, ‘এটা বলতে দ্বিধা নেই যে, প্রযুক্তির প্রসার ঘটছে প্রতিনিয়ত, তাই আমাদেরকে সচেতন থাকতে হবে এর ভয়াবহতা এবং অপব্যবহার সম্পর্কে। মানবতার কল্যাণকর সকল কাজে ব্যবহার করতে হবে প্রযুক্তিকে।’

পিটার থমসন আরো জানান, ‘এসডিজি কেন বাস্তবায়ন করা জরুরী সে ব্যাখ্যা দিয়ে বিশ্বের খ্যাতনামা ৪ হাজার বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছি এসডিজিকে পাঠ্য করার অনুরোধ জানিয়ে।’ ‘পরিবেশ সুরক্ষায় আমরা যদি যতœবান না হই, তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্মকেই ঠকিয়ে যাবো, ভয়ংকর বিপদের মধ্যে নিপতিত করবো নাতি-পুতিদের’-বলেন পিটার থমসন।

এ সময় প্রদত্ত বক্তব্যে মহাসচিব অ্যান্তোনিয়ো পিটার থমসনের প্রশংসা করে বলেন, ‘উদ্বাস্তু এবং অভিবাসন, স্বল্পোন্নত রাষ্ট্রে প্রযুক্তি ব্যাংক স্থাপন, সাগর-মহাসাগর রক্ষা ইত্যাদি প্রক্রিয়া অবলম্বনের মধ্য দিয়ে ৭১তম অধিবেশন স্মরণীয় হয়ে থাকবে মানবতার ইতিহাসে এবং এজন্যে বিশেষভাবে প্রশংসার দাবি রাখেন বিদায়ী সভাপতি।

৯/১১ এর সন্ত্রাসী হামলার দিন ছিল আজ, সেই জঘন্যতম হামলার ভিকটিমদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে মহাসচিব আরো বলেন, ‘ঐক্যের যে আকুতি, তা এখন সকলেই উপলব্ধি করতে পারি।’

হাতুড়ি গ্রহণের পরই ১২ সেপ্টেম্বর মঙ্গলবার অপরাহ্ন থেকে ৭২তম অধিবেশন শুরু করছেন নতুন প্রেসিডেন্ট এবং এই অধিবেশনের স্লোগান হচ্ছে, ‘টেকসই বিশ্বে শান্তি ও মর্যাদার সাথে বসবাসের প্রত্যাশা পূরণে মনোযোগী হউন । এই অধিবেশনে বাংলায় বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে এ বক্তব্য প্রদানের পরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিডিয়ার মুখোমুখী হবেন প্রধানমন্ত্রী।

৬৭ সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ১৭ সেপ্টেম্বর রোববার। প্রধানমন্ত্রীর একমাত্র পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা তথা ‘ডিজিটাল বাংলাদেশ’র রূপকার সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী, নারী ও শিশু প্রতিমন্ত্রীসহ বেশ ক’জন এমপি ও দলীয় নেতা রয়েছেন এ টিমে।

মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন ডেইলি অবজার্ভারের অনলাইন এডিটর কাজী আব্দুল হান্নান, দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ হোসাইন চৌধুরী এবং কুষ্টিয়ার দৈনিক আর্শিনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিডিয়া টিমের সদস্য হিসেবে রয়েছেন প্রেস সেক্রেটারি ইহসানুল করিম, ডেপুটি প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম, সহকারি প্রেস সেক্রেটারি আশরাফ সিদ্দিকী, বাংলাদেশ বেতারের ডেপুটি কন্ট্রোলার সিরাজুল ইসলাম খান, বিটিভির নির্বাহী প্রযোজক (নিউজ) সাখাওয়াত মুন, বাসসের স্পেশাল করেসপন্ডেন্ট অনুপ কুমার খাস্তগীর, ইউএনবির সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ ফেরদৌস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াজুল বাশার, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ, বিটিভির সিনিয়র ক্যামেরাম্যান রকিবুল ইসলাম, বাসসের সিনিয়র ফটো-সাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ফটোগ্রাফার এবিএম আকতারুজ্জামান এবং চলচ্চিত্র ও প্রকাশণা দফতরের অফিসিয়াল ক্যামেরাম্যান ইউসুফ হোসেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV