Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গিদের নিয়ে নিউইয়র্কে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র রিভার ক্রুজ ২৩ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: September 13, 2017 | 10:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গি মিডিয়া ও ব্যবসায়ী ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনদের সম্মানে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) ‘রিভার ক্রুজ’ আনন্দময় করে তুলতে ব্যাপক প্রস্তুতি চলছে। আসছে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিউইয়র্ক সিটির ইস্ট ও হাডসন রিভারে তথা বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত ম্যানহাটানের চারপাশে এই ক্রুজ অনুষ্ঠিত হবে। 

‘এসডিজি-২০৩০’ এর আলোকে বাংলাদেশ কীভাবে সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে সে সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হবে এই রিভার ক্রুজে। সেমিনারে বাংলাদেশ থেকে আসা বিষয়-বিশেষজ্ঞরা অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ অধিবেশন কভার করতে আসা ঢাকার সাংবাদিকরা রিভার ক্রুজে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের কয়েকজন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক এবং খ্যাতিসম্পন্ন সমাজকর্মীরাও এ আয়োজনে অতিথি হিসেবে থাকবেন।

সেমিনার ছাড়াও রিভার ক্রুজে থাকবে সাংস্কৃতিক পর্ব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন কন্ঠযোদ্ধা ছাড়াও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। থাকবে চুটিয়ে আড্ডার মাঝ দিয়ে ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের অপূর্ব আয়োজন। আর এমনি নির্মল আনন্দদায়ক পরিভ্রমণের সাথে রয়েছে বাঙালি রসনায় পরিপূর্ণ খাবারের আয়োজন।

এই রিভার ক্রুজ আনন্দময় ও সফল করতে গত শনিবার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক সভা জ্যাকসন হাইটসে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত, নির্বাচন কমিশনার রাশেদ আহম্মেদ এবং ক্লাবের অন্যতম সদস্য মিজানুর রহমান প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় যে, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা বিনা চাঁদায় সপরিবারে এবং আমন্ত্রিত অতিথিরা রিভার ক্রুজে অংশ নিতে পারবেন। সকলকেই ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ‘আমন্ত্রণপত্র ব্যতিত কেউই জাহাজে উঠতে পারবেন না’ বলেও বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট সকলকে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV