জর্জিয়ায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়ায় সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে রেজোয়ান (২১) নামে আরেক বাংলাদেশি আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত সাইফুল ইসলাম ভূঁইয়া এবং আহত রেজোয়ানের বাড়ি নোয়াখালীতে। সাইফুল ২০০২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার দুটি শিশু সন্তান রয়েছে। তারা ছয় ভাই জর্জিয়ার আটলান্টায় বসবাস করেন।
সূত্র জানায়, স্থানীয় সময় রবিবার রাতে আটলান্টার ডাউন টাউনের ওয়েস্ট ভিউ ড্রাইভে সাইফুলের গ্রোসারি স্টোরের সামনে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, রাতে দোকান থেকে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার পরপরই সাইফুলের দিকে গুলি করা হয়। পরে গাড়ি থেকে রেজোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সাইফুলের দোকানের ক্যামেরা থেকে আটলান্টা পুলিশের উদ্ধার করা ভিডিওতে দেখা যায়, সাইফুলের গাড়িটি দোকান থেকে পার্কিং লট পার হয়ে রাস্তায় ওঠার মুহূর্তে একটি সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে বেরিয়ে এসে দুই হামলাকারী সাইফুলের গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। সাইফুলের গাড়িটি চলতে শুরু করলে দুই মিনিটের মাথায় দুই হামলাকারী আবারও গুলি করে, তারপর পালিয়ে যায়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ