Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পিতামাতার যথাযথ দেখাশোনা না করলে চীনে চাকরিজীবীদের পদোন্নতি হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: January 24, 2011 | 1:44 PM

ইউএসএনিউজ ডেস্ক: পিতামাতার যথাযথ দেখাশোনা না করলে চীনের উত্তরাঞ্চলের কর্মকর্তা বা চাকরিজীবীদের কোন পদোন্নতি হবে না। এ নিয়ম করে দেয়া হয়েছে হেবেই প্রদেশে। এজন্য কোন চাকরিজীবীকে পদোন্নতি দেয়ার আগে তার পিতামাতা, স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করা হবে- তাদের ঠিকমতো দেখাশোনা করা হয়েছে কিনা। যদি জবাব ‘না’ হয় তাহলেই আটকে যাবে পদোন্নতি। এরই মধ্যে এ কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন কমপক্ষে সাত কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়েছে, হেবেই প্রদেশের উসিয়ান কাউন্টির সি চিংহাই বলেছেন, তারা কনফুসিয়াসের শিক্ষায় বিশ্বাস করেন। সমস্ত মূল্যবোধের ওপর পিতামাতার সেবা। তাই সবার আগে সেই দায়িত্ব পালন করতে হবে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। প্রফেসর হুয়াং ইউনমিং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেছেন, কেউ পিতামাতাকে সঠিকভাবে দেখাশোনা করছে কিনা তা নিরূপণের কোন মাপকাঠি নেই। তবে এ নিয়ম পালন অবশ্যই একটি শুভ উদ্যোগ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV