অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন:এসইসি চেয়ারম্যানকে বাংলাদেশ হাইকোর্টের তিরস্কার

ইউএসএনিউজ ডেস্ক:বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারকে তিরস্কার করেছে।আদালত বলেছে, শেয়ারবাজার নিয়ে দেশে যে টালমাটাল অবস্থা চলছে অন্য দেশ হলে তার পদে থাকা ব্যক্তি দায়িত্ব ছেড়ে দিতেন।ছয়টি ব্রোকারেজ হাউসের একটি আবেদনের শুনানিতে আজ সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন ও বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ তাকে তিরস্কার করে।বিচারকরা বলেন, গত দুই-তিন সপ্তাহে শেয়ারবাজার নিয়ে দেশে যে টালমাটাল অবস্থা চলছে অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন। এটা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যিনি বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি সংস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না তিনি কী করে এ পরিস্থিতি সামলাবেন! এটা তো একটা কমনসেন্সের ব্যাপার। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও তিনি কমনসেন্স অর্জন করতে পারেননি।আদালত একই সঙ্গে সোমবারের মধ্যে ছয়টি ব্রোকারেজ হাউজের নিবন্ধন স্থগিতের আদেশে রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সংশোধন করার নির্দেশ দেয়। অন্যথায় বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে আইজিপির কাছে পাঠানো হবে আদালত উল্লেখ করেন।উল্লেখ্য, সরকারি প্রতীক ব্যবহারের ব্যাখ্যা দিতে জিয়াউল হক খন্দকারকে বেলা ৩টার মধ্যে হাজির হবার নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ মেনে তিনি হাইকোর্টে হাজির হন বেলা ৩টায়।
এসইসি ছয়টি ব্রোকারেজ হাউজের লেনদেন কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করে গত বৃহস্পতিবার।এসইসির এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রোববার হাইকোর্টে রিট আবেদন করে ছয়টি সংস্থা।এগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা।সোমবার ওই আবেদনের শুনানিতে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষে ড. এম জহির বলেন, এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসে পাঠানো নোটিশে সরকারের প্রতীক বা লোগো ব্যবহার করেছে, যা তারা করতে পারে না।তখন প্রতীক ব্যবহারের কারণ জানতে এসইসি চেয়ারম্যানকে হাজির হতে বলেন আদালত।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর