ফেসবুকবিহীন জীবনকে অর্থহীন মনে করে আত্মহত্যা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বন্ধুরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। তাই নিজেও একটা খুলল স্কুল পড়ুয়া মেয়েটা। ধীরে ধীরে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে সে এতটাই আসক্ত হয়ে গেল যা তার শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দিল। দিনরাত ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকতো। কোন বন্ধু কোন ছবি দিল, কে কোন মন্তব্য করল, কে কয়টা লাইক দিল, শেয়ার করল এগুলো তার কাছে হয়ে গেল পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ। আর নানা অঙ্গভঙ্গিমায় নিজের সেলফি তুলে ফেসবুকে তা পোস্ট করে কমেন্ট আর লাইকের জন্য অপেক্ষায় বসে থাকতো। বাবা-মায়ের হাজার অনুরোধে কাজ হয়নি। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বেশ বকাঝকা করেন বাবা-মা। মোবাইল ফোনটি কেড়ে নেন তার কাছ থেকে। কিন্তু ফেসবুকবিহীন জীবনকে অর্থহীন মনে করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।
ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার একটি গ্রামে। ওই ছাত্রীর নাম মাম্পি দাস (১৮)। হাবরারই কামিনিকুমার গার্লস স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মাম্পির বাবা বিকাশ দাস জানান, তার মেয়ে মেধাবী ছিল। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার আগে সে পড়াশোনা ছাড়া কিছুই বুঝত না। কিন্তু ধীরে ধীরে ফেসবুকে আসক্ত হয়ে পড়লে তারা হাজার চেষ্টা করেও ফেরাতে ব্যর্থ হন। -টাইমস অব ইন্ডিয়া
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের