Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সংবর্ধনা : বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: September 19, 2017 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন : যুক্তরাষ্ট্র সফররত ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন এমবিইকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নিউইয়র্ক। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সিএম তোফায়েল সামী।বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং শামসুন নাহার নিম্মিরপরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন ও বক্তব্য দেন, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএম শাহীন,পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, ড. ওয়ালী ওমর উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মঈনুল ইসলাম, নর্থব্রঙ্কস জামে মসজিদের খতীব মাওলানা মাসুদ ইকবাল, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আকতারুল ইসলাম, এডভোকেট কায়ূম চৌধুরী, জাসদ নেতা আবদুল মুসাব্বির, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট হেলাল চৌধুরী, নজরুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে ড. ওয়ালী তসর উদ্দিন বলেন, প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।অনুষ্ঠানে ড. ওয়ালী তসর উদ্দিনকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রবাসীদের দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ