Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী যুবক মারুফ বিল্লাহ’র আত্মহত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: September 21, 2017 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিটির উডসাইডে বসবাসকারী মারুফ বিল্লাহ (২৮) নামের এক বাংলাদেশী যুবক এই সপ্তাহে আত্মহত্যা করেছেন। গত সোমবার (১৮) তার কক্ষ থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। তবে কবে তিনি আত্মহত্যা করেন বলে তা জানা জায়নি। মারুফের মরদেহ কুইন্স হসপিটাল মর্গে রাখা হয়েছে। তার মা-বাবা এবং এক ভাই ও এক বোন ঢাকায় বসবাস করেনে বলে জানা গেছে। 

বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সুদর্শন মারুফ বিল্লাহ উন্নত জীবনের আশায় দীর্ঘ পথ পেরিয়ে প্রায় সাড়ে তিন বছর আগে স্বপ্নের অমেরিকায় আসেন। তিনি বিগত ৬/৭ মাস ধরে নিউইয়র্কের উডসাইড এলাকায় বাংলাদেশী মালিকানাধীন একটি প্রাইভেট হাউজের বেসমেন্টে ভাড়া থাকতেন এবং ইয়েলো ক্যাব চালাতেন। বাড়ীর মালিক মোশাররফ হোসেন ২০ সেপ্টেম্বর বুধবার ইউএনএ প্রতিনিধিকে জানান, কয়েকদিন ধরে মারুফ বিল্লাহর সাড়া-শব্দ না পেয়ে গত ১৮ সেপ্টেম্বর সোমবার তার খোঁজ নিতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ দেখে এবং বেসমেন্ট থেকে গন্ধ পেয়ে তিনি তার কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজার তারা খুলে মারুফের কক্ষে ঘিয়ে তাকে ঝুলন্ত ফাঁসি অবস্থায় দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশ কল করলে নিউইয়র্ক সিটি পুলিশ এসে মারুফ বিল্লাহর মরদেহ নিয়ে যায়। বর্তমানে মারুফের মরদেহ কুইন্স সেন্টার মর্গে রয়েছে।

এদিকে নিহত মারুফের পরিচিতজন সূত্রে জানা গেছে, মারুফ মানসিকভাবে বিপর্যন্ত হয়ে আতœহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত কিছুদিন ধরে ঢাকায় তার প্রেমিকার সাথে মারুফের মানসিক দ্বন্দ্ব চলছিলো বলে একটি সূত্র জানায়।

অপরদিকে মারুফ বিল্লাহ’র কোন নিকটাত্বীয় নিউইয়র্কে না থাকায় কমিউনিটি নেতৃবৃন্দ তার মরদেহ কি করবেন তা নিয়ে বিপাকে পড়েছেন। তার মরদেহ ঢাকায় পাঠাতে ৪/৫ হাজার ডলার অর্থেরও প্রয়োজন বলে এবং এজন্য কমিউনিটির সহযোগিতা দরকার বলে তারা জানান। পাশাপাশি ঢাকায় মারুফের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ